পরীমনির বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ পেছাল
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০৪:২১ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে আগামী ২৮ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।
রোববার ঢাকার বিশেষ জজ আদালত ১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন। এদিন এ মামলায় সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা ছিল।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বিচারিক আদালতকে জানান, মামলার কার্যক্রমে উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে।
প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি পরীমনির মাদক মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন আপিল বিভাগ।
পরীমনির বনানীর বাসায় ২০২১ সালের ৪ আগস্ট অভিযান চালায় র্যাব। পর দিন ৫ আগস্ট র্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
