Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ছেলের যে নাম রাখলেন সানা খান, জানালেন কারণও

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ০১:৫৫ এএম

ছেলের যে নাম রাখলেন সানা খান, জানালেন কারণও

Advertisement

সদ্য মা হয়েছেন বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান। গত ৫ জুলাই প্রথম পুত্রসন্তানের জন্ম দেন তিনি। 

এবার জানা গেল, সানা খান তার পুত্র সন্তানের নাম রেখেছেন তারিক জামিল। ইসলাম প্রচারক হিসেবে পরিচিত পাকিস্তানি ধর্মীয় বক্তা মাওলানা তারিক জামিলের নামানুসারে সানা খান তার ছেলের নাম রেখেছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এ বিষয়ে সানা খান বলেন, নাম ব্যক্তিত্বের ওপর দারুণ প্রভাব ফেলে। আমরা আমাদের ছেলের জন্য এমন একটি নাম চেয়েছিলাম যা ধর্মপরায়ণতা, সহনশীলতা, ভদ্রতা এবং সততার প্রতীক।

এর আগে পুত্রসন্তান জন্মের সুখবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লিখেছিলেন, আল্লাহ আমাদের মনের ইচ্ছা পূরণ করেছেন। যখন তিনি দেন তখন ঝুলি ভর্তি করে দেন। আমাদের জন্য তিনি একজন পুত্রসন্তান রেখেছিলেন। আমাদের আশা সম্পূর্ণ করেছেন। আপনাদের সকলের কাছে দোয়া চাই।

তিনি আরও লেখেন, আমরা চাই আল্লাহ আমাদের ছেলেকে মানুষের মতো মানুষ করার সুযোগ করে দিন। আমরা তাকে নিয়ে বেশ উত্তেজিত এবং আবেগপ্রবণ। 

ক্যারিয়ারে হিন্দি, মালয়ালাম, তামিল, কন্নড় ও তেলেগু ভাষার সিনেমায় দেখা গেছে সানা খানকে। এ ছাড়া বিজ্ঞাপন ও রিয়েলিটি শোতে দেখা যায় তাকে। পাঁচ ভাষার সিনেমায় অভিনয় করেছেন সানা। 

তবে ২০২০ সালের অক্টোবরে সবাইকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন সানা খান। এরপর নতুন জীবন শুরু হয় তার। 

Advertisement

সানা খান বিয়ে

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম