Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বাগদানের দুই মাস না যেতেই নতুন খবর পরিণীতির

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ০৯:৫৫ পিএম

বাগদানের দুই মাস না যেতেই নতুন খবর পরিণীতির

Advertisement

বাগদানের দুই মাস যেতে না যেতেই নতুন খবর দিলেন পরিণীতি। জানালেন- তার জীবনে যুক্ত হচ্ছে আরও এক নতুন অধ্যায়। ১৩ মে দিল্লির কাপুরতলা হাউজে ধুমধাম করে বাগদান হলো পরিণীতি ও রাঘবের।

বাগদান অনুষ্ঠানে এসেছিলেন পরিণীতির বোন প্রিয়াঙ্কা চোপড়া। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও হাজির ছিলেন। বাগদানের পোশাক ডিজাইন করেছিলেন মণীশ মালহোত্র।

পরিণীতি লেখেন- অবশেষে সবাইকে বলার সময় এসেছে। গত আট মাস ধরে পুরোটাই এক রোলার কস্টার জার্নি ছিল। আমার পেশা ও জীবনে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। অবশেষে সেই জিনিসটাই করতে যাচ্ছি, গত ৪ বছর ধরে যে জিনিসের জন্য অপেক্ষায় ছিলাম। অপেক্ষায় ছিলাম সঠিক সময়ের। 

তিনি জানান, আমার শিক্ষা আমাকে বারবার অভিনয়ের থেকেও বেশি কিছু করার উৎসাহ দিয়ে এসেছে। ভীষণ ভালো লাগছে আমার টিম ও আমি এখন একই স্বপ্ন দেখছি।

অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডা বিদেশে একসঙ্গে পড়তেন। শিক্ষাগত যোগ্যতাকে কাজে লাগিয়ে নিজেকে উপস্থাপন করছেন নতুনভাবে। আসছে তার নতুন ব্যবসা, বাজারে আসছে নতুন প্রোডাক্ট।

খুব শিগগিরই তার ব্র্যান্ড বাজারে আসছে। কিভাবে পানি ছাড়াও শ্যাম্পু করা যায়, তাই শেখাবে তার এ নতুন উদ্যোগ।

Advertisement

বাগদান নতুন খবর পরিণীতি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম