Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘বিয়ে মানেই খেলা’, কিয়ারাকে সাত পাকে বাঁধার পর উপলব্ধি সিদ্ধার্থের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ০৪:০১ পিএম

‘বিয়ে মানেই খেলা’, কিয়ারাকে সাত পাকে বাঁধার পর উপলব্ধি সিদ্ধার্থের

ফাইল ছবি

Advertisement

চলতি বছর ফেব্রুয়রি মাসে রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। বিয়ের পর থেকে কর্মব্যস্ততার কারণে মধুচন্দ্রিমায় যাওয়ারও সময় পাননি তারা। 

রোহিত শেট্টি পরিচালিত ওয়েব সিরিজ 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এর শুটিং শেষ করেছেন সিদ্ধার্থ। অন্যদিকে কিয়ারা ব্যস্ত ছিলেন তার ছবি ‘সত্য প্রেম কি কথা’র প্রচার নিয়ে। দেখতে দেখতে পাঁচ মাসে পড়ল তাদের দাম্পত্য। এই ক'মাসে বিবাহিত জীবন সম্পর্কে তার উপলব্ধি জানালেন অভিনেতা।

সম্প্রতি মুম্বাইয়ে এক অনুষ্ঠানে অভিনেতাকে কিয়ারা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, কিয়ারা তার জীবনের অমূল্য সম্পদ। কেমন চলছে বিবাহিত জীবন? এর জবাবে অভিনেতা বলেন, বিয়েটা একটা খেলার মতো, আর আমি প্রস্তুত সেটার জন্য। আসলে আমাদের সম্পর্কে কোনো 'আমি' নেই, 'আমরা' রয়েছি।

প্রসঙ্গত, সিদ্ধার্থ ও কিয়ারার পরিচয় বহু বছরের। ২০১৮ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘লাস্ট স্টোরিজ’ ছবিটি। কিয়ারা এই ছবিতে অভিনয় করেছিলেন। এই ছবির সাফল্য উদ্‌যাপন করতে গিয়ে পার্টির আয়োজনে দেখা হয় দুজনের। সেই পার্টি থেকে সিদ্ধার্থ ও কিয়ারার বন্ধুত্ব হলেও সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। পরে চার হাত এক হয়।  

Advertisement

বলিউড সিদ্ধার্থ কেয়ারা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম