Logo
Logo
×

Advertisement

বিনোদন

তিন মিনিটের আইটেম গানে নেচে তিন কোটি রুপি!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ০৪:৫৭ পিএম

তিন মিনিটের আইটেম গানে নেচে তিন কোটি রুপি!

Advertisement

২০১৩ সালে ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমায় অভিনয় করে বলিউডে নাম লেখান এক সময়ের মডেল উর্বশী রাওতেলা। এরপর তাকে আর পিছু তাকাতে হয়নি। অভিনয়ের পাশাপাশি আইটেম গানে জমকালো পারফরমেন্স দিয়ে দর্শক হৃদয় কাঁপিয়ে দেন।

উর্বশী তিন মিনিটের আইটেম গানে নাচার জন্য তিন কোটি রুপি দাবি করেন। অর্থাৎ প্রতি মিনিটের জন্য ১ কোটি রুপি!

‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’ ও ‘এজেন্ট’ সিনেমায় আইটেম গানে পারফর্ম করেন তিনি। ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’ সিনেমায় নেচে দুই কোটি রূপি নেন উর্বশী। এরপর বিভিন্ন সিনেমা থেকে প্রস্তাব আসতে থাকে। 

তেলেগু পরিচালক বয়াপতি শ্রীনুর একটি সিনেমায় আইটেম গানের প্রস্তাবে তিন মিনিটের পারফরম্যান্সের জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন উর্বশী। ওই সিনেমায় কাজ করবেন তেলেগু অভিনেতা রাম পথিনেনি।

বয়াপতি শ্রীনুর তেলেগু সিনেমাটি মুক্তি পাবে ২০ অক্টোবর। সিনেমাটির পোস্টারও এসেছে সোশ্যাল মিডিয়ায়। তবে এখনো সিনেমার নাম ঠিক করা হয়নি। 

আগামীতে ‘পুষ্পা ২’ এর আইটেম গানেও দেখা যাবে তাকে।

২০১৪ সালে ‘মিস্টার এরাভাতা’ সিনেমা দিয়ে কন্নড় চলচ্চিত্রে তার অভিষেক হয়। তিনি মাঝে আরও কয়েকটি সিনেমায় অভিনয় করেন। ২০২২ সালে ‘দ্য লেজেন্ড’ নামের তামিল সিনেমায় প্রশংসা কুড়ান উর্বশী।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, হরিদ্বারের মেয়ে উর্বশী বলিউডের চেয়ে বেশি কাজ করছেন দক্ষিণে।

Advertisement

উর্বশী প্রতি মিনিট ১ কোটি রুপি

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম