Logo
Logo
×

Advertisement

বিনোদন

'আইটেম গার্ল’ তকমায় আপত্তি নুসরাত ফারিয়ার

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ০৮:৪২ এএম

'আইটেম গার্ল’ তকমায় আপত্তি নুসরাত ফারিয়ার

Advertisement

ঈদুল আজহায় রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় ‘ও টাকা তুই আমার কলিজা আর জান’ আইটেম গানে নেচেছেন নায়িকা নুসরাত ফারিয়া। স্বাভাবিকভাবেই এসব আইটেম গানে যে অভিনেত্রী পারফর্ম করেন তাকে সিনেমার ভাষায় আইটেম গার্ল হিসেবেই আখ্যায়িত করা হয়। তবে এমন বিশেষণে আপত্তি জানিয়েছেন নুসরাত।

নুসরাত ফারিয়া জানিয়েছেন, প্রত্যেক শিল্পীই একেকজন পারফর্মার। কিন্তু ‘আইটেম গার্ল’ শব্দ দিয়ে মেয়েদের বিশেষায়িত করা হচ্ছে। ফারিয়া বলেন, ‘আমার মনে হয়, এ সময়ে এসে আমরা কাউকে আইটেম গার্ল বলতে পারি না।’ নায়িকার ভাষ্য— ‘এ ধরনের গানে ছেলেদেরও দেখা যায়। কিন্তু তাদের কেউ ‘আইটেম বয়’ বলে না।

ফারিয়া প্রশ্ন তোলেন, মেয়েদের কেন আইটেম গার্ল বলা হবে? চিত্রনায়িকার মতে, এতে শিল্পীরা লিঙ্গবৈষম্যের শিকার হন।

নুসরাত ফারিয়া আরও বলেন, ‘গানটি করার আগে আমার যে চিন্তা ঘুরছিল, তা হলো— দিনশেষে আমরা কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যই কাজ করি। আমার জন্য যদি ৫০ জন দর্শক হলে যান, তা হলে সিনেমারই লাভ। যারা হলে গিয়ে ছবি দেখার অভ্যাস হারিয়ে ফেলেছেন, তাদের হলে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।’

ফারিয়া আরও জানান, গানটিতে পারফর্ম করা খুব উপভোগ্য ছিল তার। যদিও শুরুতে এই গানে নাচতে রাজি ছিলেন না তিনি। এমনকি প্রস্তাব পাওয়ার পর গানটি পছন্দই হয়নি তার। এ কারণে তাদের প্রথমে মানা করে দিয়েছিলেন নুসরাত ফারিয়া। দুই সপ্তাহ পর তারা আবারও নায়িকার কাছে আসেন। তারা নায়িকাকে বলেন, গানটি যেভাবে পরিকল্পনা করা হয়েছে তাতে নুসরাত ফারিয়াকেই দরকার তাদের। পরে কিছু শর্তে রাজি হন এ চিত্রনায়িকা।

Advertisement

নুসরাত ফারিয়া সুড়ঙ্গ

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম