Logo
Logo
×

Advertisement

বিনোদন

কাজে নেই, তবুও আলোচনায় মেহজাবিন

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৩, ০৮:০০ পিএম

কাজে নেই, তবুও আলোচনায় মেহজাবিন

Advertisement

একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে চলতি মাসের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে গিয়েছেন টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন। অনুষ্ঠান শেষ হলেও অবকাশ যাপন শেষ হয়নি তার। এখনও ঘুরে বেড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যটন স্থানগুলোতে। তবে কাজে না থেকেও ঠিকই আলোচনায় আছেন এই অভিনেত্রী। 

শিগগিরই আসতে যাচ্ছে তার নতুন ওয়েব সিরিজ ‘আমি কী তুমি’। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিরিজটির ফার্স্টলুক পোস্টার। মাথায় ফুল, মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে যেন নতুন এক রূপে হাজির হয়েছেন মেহজাবিন। 

জানা গেছে, ভিকি জাহেদের পরিচালিত এ সিরিজটির ‘তিথি’ চরিত্রে দেখা যাবে তাকে। সিরিজটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এ কাজটি আমার সাম্প্রতিক সময়ের কাজের থেকে বেশ ভিন্ন। থ্রিলার-হরর থেকে বেরিয়ে আমি এবার রোমান্টিক-ড্রামা বেছে নিয়েছি। তবে সাসপেন্স থাকবে। পুরো কাস্ট সম্পর্কে এখনই কিছু বলতে পারব না। ধীরে ধীরে জানবে সবাই। তবে দেশের খুব শক্তিশালী অভিনয়শিল্পীদের নিয়ে কাজটা করার সুযোগ পেয়েছি। আমি আশাবাদী কাজটা দর্শকদের ভালো লাগবে।’ 

এদিকে এর আগেও একই নির্মাতার ‘দ্য সাইলেন্স’ ও ‘পুনর্জন্ম’ ফ্র্যাঞ্চাইজিতে কাজ করেছেন মেহজাবিন। ঈদুল আজহায় তার অভিনীত ‘পুনর্জন্ম: অন্তিম পর্ব’ বেশ আলোচনা সৃষ্টি করেছে। সিরিজটিতে তার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো।  

Advertisement

আলোচনা মেহজাবিন

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম