Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ছেলেকে নিয়ে নিউইয়র্কে নতুন সংসার শাকিব-অপুর! (ভিডিও)

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ০৮:৪৭ এএম

ছেলেকে নিয়ে নিউইয়র্কে নতুন সংসার শাকিব-অপুর! (ভিডিও)

Advertisement

বুবলীকে দূরে সরিয়ে শাকিব খান ও অপু বিশ্বাস ফের এক হচ্ছেন— এমন গুঞ্জনের স্পষ্ট প্রমাণ পাওয়া গেল এবার। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গিয়ে এক হয়েছেন এই সাবেক দম্পতি। ছেলেকে নিয়ে পেতেছেন নতুন ‘সংসার’।

ঈদে ‘প্রিয়তমা’ মুক্তির পরই ২ জুলাই যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। এর কয়েক দিন পর মার্কিনমুলুকের ফ্লাইট ধরেন ‘লাল শাড়ি’র অপু বিশ্বাস; সঙ্গে নেন ছেলে আব্রাম খান জয়কে। তখনই আঁচ করা গিয়েছিল, শাকিবের কাছেই যাচ্ছেন তারা।

এবার সেই অনুমানের সত্যতা মিলছে ক্রমশ। জানা গেছে, ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে নামার পর অপু-জয়কে রিসিভ করেন খোদ শাকিব খান। এর পর এক গাড়িতে চড়ে গন্তব্যে চলে যান। শুধু তাই নয়, অন্য একটি ভিডিও ফুটেজে আরও স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। যেখানে দেখা যায়, নিউইয়র্কের ম্যাকডোনাল্ডস থেকে ছেলে জয়ের হাত ধরে বের হয়ে আসছেন শাকিব খান, সঙ্গে আছেন অপুও। এর পর তারা রাস্তা পার হয়ে এসে পার্কিংয়ে থাকা কালো গাড়িতে উঠেন এবং বাসার উদ্দেশে চলে যান।

শুধু তাই নয়, ভিডিও সূত্র বলছে— নিউইয়র্ক শহরে অপু বিশ্বাসকে পাশে বসিয়ে শাকিব নিজেই গাড়ি ড্রাইভ করছেন নিয়মিত! 

শাকিব খান ইতিপূর্বে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য গ্রিন কার্ড পেয়েছেন। ধারণা করা হচ্ছে, সেই সূত্রে নিজের স্পাউস হিসেবে অপু বিশ্বাস ও জয়কে নিয়ে গেছেন সেখানে। হয়তো সেখানেই সংসার জীবনের অধ্যায় শুরু করবেন তারা। যেটায় ছেদ পড়েছিল ২০১৮ সালে; বিবাহবিচ্ছেদের মাধ্যমে। 

প্রসঙ্গত, হঠাৎ করেই ২০১৭ সালের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশনে উপস্থিত হয়ে শাকিবের সঙ্গে নিজের গোপন বিয়ে ও সন্তানের খবর জানান অপু। সেখান থেকেই জনসমক্ষে আসে যে, ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ে হয় তাদের। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় শাকিব-অপুর ছেলে জয়ের। সেই সময় টেলিভিশনের পর্দায় সন্তান কোলে অপুর কান্নার ছবি দেশজুড়ে আলোড়ন তোলে। পরে দুজনের দ্বন্দ্বে বিচ্ছেদ ঘটে।

Advertisement

শাকিব অপু

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম