Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ওটিটিতে পা রেখেই ৩১ বছরের রেকর্ড ভাঙলেন কাজল!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ১১:১৫ এএম

ওটিটিতে পা রেখেই ৩১ বছরের রেকর্ড ভাঙলেন কাজল!

Advertisement

৩১ বছরের লম্বা ক্যারিয়ারে কখনো ক্যামেরার সামনে লিপকিস করতে দেখা যায়নি বলিউড অভিনেত্রী কাজলকে। তবে ওটিটিতে পা রেখেই পালটে গেলেন ৪৮ বছর বয়সি এ অভিনেত্রী। 

‘লাস্ট স্টোরিজ ২’-এ কুমুদ মিশ্রার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে নজর কেড়েছিলেন কাজল, এবার একধাপ এগিয়ে সোজা সহ-অভিনেতার ঠোঁটে ঠোঁট রাখলেন অভিনেত্রী। ক্যারিয়ারের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল… প্যায়ার, খুন, ধোঁকার জন্য ‘নো-কিসিং পলিসি’ ভাঙলেন কাজল, যা দেখে চক্ষু চড়কগাছ কাজল ভক্তদের। 

শুক্রবারই ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং শুরু হয়েছে এই ওয়েব সিরিজের। সোশ্যাল মিডিয়ায় তেমন ভালো সাড়া ফেলেনি ‘দ্য ট্রায়াল’, কিন্তু সিরিজে কাজলের ‘কিসিং সিন’ নিয়ে চর্চা থামছে না। 

মার্কিন টিভি সিরিজ ‘দ্য গুড ওয়াইফ’-এর রিমেক ‘দ্য ট্রায়াল’। ‘দ্য ট্রায়াল’ দেখে মোটেই সন্তুষ্ট নয় নেটিজেনরা। এই কোর্টরুম ড্রামাকে মার্কিন সিরিজের ‘সস্তা কপি’র তকমা দিয়েছেন অনেকেই।

Advertisement

কাজল বিয়ে

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম