Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘বজরঙ্গি ভাইজান’ এর সেই ছোট্ট মুন্নির ভিডিও ভাইরাল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ০৯:৪১ পিএম

‘বজরঙ্গি ভাইজান’ এর সেই ছোট্ট মুন্নির ভিডিও ভাইরাল

Advertisement

৮ বছর আগেকার ‘বজরঙ্গি ভাইজান’-এর সেই ছোট্ট মুন্নি এখন বড় হয়ে গেছেন। রূপে-গুণে রীতিমতো ছুঁয়ে গেছেন বলিউড অভিনেত্রীদের। 

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট ‘বজরঙ্গি ভাইজান’-এর ছোট্ট মুন্নি অর্থাৎ হার্ষালি মালহোত্রার অভিনয় রীতিমতো নজর কেড়েছিল দর্শকদের। মুন্নির চরিত্রে অভিনয় করার জন্য হার্ষালি একাধিক পুরস্কারও পেয়েছেন। সম্প্রতি পর্দায় তার দেখা না মিললেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সংযোগ স্থাপন রেখে চলেছেন ভক্তদের সঙ্গে।

একাধিক ছবির প্রিমিয়ারেও দেখা মেলে তার। ‘সেলাম ভেঙ্কি’ ছবির প্রিমিয়ারেও উপস্থিত হয়েছিলেন হার্ষালি। এদিন সাদা ফুলস্লিভ উলের পোশাকে দেখা গিয়েছিল তাকে। 

একজন তরুণ, দক্ষ, প্রতিভাবান অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন দক্ষ নৃত্যশিল্পীও। সেকথা অবশ্য আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। তার নাচের একাধিক ঝলকও রয়েছে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়াতেই। এ মুহূর্তে নিজের ভাইরাল হওয়া ঝলকের সূত্র ধরেই চর্চায় হার্ষালি। 

ভাইরাল এক ভিডিওতে ছোট্ট মুন্নিকে সাদা প্রিন্টেড কুর্তি ও বেগুনি রঙের লেগিন্সে দেখা গেছে। হাসিমুখেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিয়েছিলেন তিনি। অনেকে তাকে দিশা পারমারের সঙ্গে তুলনা করছেন। 

Advertisement

বজরঙ্গি ভাইজান মুন্নি ভিডিও ভাইরাল হার্ষালি মালহোত্রা

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম