Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মেরি ক্রিসমাসে বিজয়ের সঙ্গী ক্যাটরিনা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ১০:১৯ পিএম

মেরি ক্রিসমাসে বিজয়ের সঙ্গী ক্যাটরিনা

বিজয় সেতুপতি ও ক্যাটরিনা

Advertisement

আবার একটি রহস্যে ঘেরা গল্প দর্শকদের উপহার দিচ্ছেন জাতীয় পুরস্কার জয়ী সিনেমা ‘অন্ধাধুন’র পরিচালক শ্রীরাম রাঘবন। আসছে ‘মেরি ক্রিসমাস’। এ সিনেমায় বিজয় সেতুপতির সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা।

‘৯৬’, ‘সুপার ডিলাক্স’ সিনেমায় অভিনয় করে দর্শক হৃদয় জয় করেছেন তামিল সুপারস্টার বিজয় সেতুপতি। শাহরুখ খানের সঙ্গী হয়েছেন ‘জওয়ান’-এ। তাকে নিয়ে গর্ব করেন শাহরুখ খানও। 

জানা গেছে, হিন্দি ও তামিল দুই ভাষাতেই ‘মেরি ক্রিসমাস’ তৈরি করা হয়েছে। দুই ছবিতে নায়ক-নায়িকা এক থাকলেও পার্শ্ব চরিত্রাভিনেতারা আলাদা। হিন্দি ভার্সনে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সঞ্জয় কাপুর, বিনয় পাঠক, প্রতিমা কান্নান ও টিনু আনন্দকে। এর তামিল ভার্সনে থাকছেন রাধিকা সারথকুমার, শানমুগারাদা, কেভিন জে বাবু ও রাজেশ উইলিয়াম।

ছবিতে পরী নামের এক শিশুশিল্পীকেও দেখা যাবে। এছাড়া ক্যামিও চরিত্রে দেখা যাবে অশ্বিণী কালসেকর ও রাধিকা আপ্তেকে। ১৫ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘মেরি ক্রিসমাস’।

Advertisement

বিজয় সেতুপতি ক্যাটরিনা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম