Logo
Logo
×

Advertisement

বিনোদন

সরকারি গাড়িতে শুটিংয়ে গিয়ে বিতর্কে নুসরাত

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ০৪:০১ পিএম

সরকারি গাড়িতে শুটিংয়ে গিয়ে বিতর্কে নুসরাত

Advertisement

শুটিং ফ্লোরে সরকারি গাড়ি নিয়ে হাজির হওয়ায় বিতর্কের মুখে পড়েছেন অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান।

‘মেন্টাল’ ছবির শুটিং স্পটে এ কাণ্ড ঘটে। গাড়ি নিয়ে কেন ব্যক্তিগত কাজে ঘুরছেন অভিনেত্রী, তা নিয়েই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

জি নিউজের প্রতিবেদনে বলা হয়, সরকারি গাড়িতে অভিনেত্রীকে শুটিংয়ে আসতে দেখে রীতিমতো চটেছেন নেটিজেনরা। কটাক্ষ করতেও ছাড়ছেন না তাদের অনেকে।

সমালোচনাকারীরা বলছেন, আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালনে মন না থাকলেও সরকারি গাড়িতে ঠিকই ঘুরে বেড়াচ্ছেন নুসরাত।

একজন বলেন, ‘নিজের গাড়িতে কেন নয় এই দুই শিল্পী? না তো পার্লামেন্ট যাচ্ছেন, না তো রাজনীতির প্রয়োজনে কোথাও। সেখানে ক্ষমতার অপব্যবহার করার কী দরকার?’

সম্প্রতি নিজেদের প্রোডাকশন হাউস উদ্বোধন করেছেন নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। এই প্রযোজনা সংস্থার ব্যানারেই পরিচালক বাবা যাদবের পরিচালনায় প্রথম ছবিতে জুটি হিসেবে দেখা যাবে নুসরাত ও যশকে। ছবির নাম ‘মেন্টাল’।

Advertisement

নুসরাত জাহান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম