Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সৃজিতের সিনেমায় একঝাঁক তারকার সঙ্গে জয়া

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ১০:৪১ পিএম

সৃজিতের সিনেমায় একঝাঁক তারকার সঙ্গে জয়া

ছবি: সংগৃহীত

Advertisement

ফেসবুকে সিনেমার নামের লোগো উন্মোচন অনুষ্ঠানের কয়েকটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী জয়া আহসান। সেখানে দেখা যাচ্ছে সব নামজাদা তারকাদের সঙ্গে জয়া আহসানকে। ছবিগুলোতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রূপম ইসলাম, অনির্বাণ ভট্টাচার্য, অনুপম রায়, যিশু সেনগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্তসহ অনেককে দেখা গেছে। 

কলকাতার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জির ‘দশম অবতার’ সিনেমায় কাজ করবেন জয়া। এ সিনেমায় একঝাঁক তারকার দেখা মিলল এক ফ্রেমে। এতগুলো তারকা একসঙ্গে হাজির করে বড় চমক উপহার দিলেন খ্যাতিমান এই নির্মাতা। বৃহস্পতিবার সকালে টালিউডের বিখ্যাত সব তারকাদের এ ছবি প্রকাশ পায়।  

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদনে, এ সিনেমায় শুভশ্রী গাঙ্গুলী গর্ভবতী হওয়ার কারণে তার জায়গায় জয়াকে নেওয়া হয়েছে। কাল থেকে সিনেমার শুটিং শুরু হতে পারে বলে জানা গেছে।

Advertisement

জয়া প্রসেনজিৎ রূপম অনির্বাণ অনুপম যিশু ইন্দ্রদীপ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম