Logo
Logo
×

Advertisement

বিনোদন

এবার মুখোমুখি পরীমনি-নুসরাত ফারিয়া!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ০৮:৪৬ এএম

এবার মুখোমুখি পরীমনি-নুসরাত ফারিয়া!

Advertisement

প্রথমবারের মতো ওটিটির পর্দায় আসছেন ঢালিউডের দুই জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া ও পরীমনি। একই সময়ে মুক্তি পেতে যাচ্ছে তাদের অভিনীত দুটি সিনেমা। 

ফারিয়া নিয়ে আসছেন ‘পাতালঘর’; আর পরীমনি দেখা দেবেন ‘পাফ ড্যাডি’তে। এ ছাড়া দুটি সিনেমারই শুটিং হয়েছে তিন বছর আগে।

জানা গেছে, একজন সিঙ্গেল মাদার ও তার মেয়ের গল্প ‘পাতালঘর’। মা-মেয়ের মানসিক দূরত্ব, তাদের কাছে আসা ও সম্পর্কের টানাপোড়েন উঠে এসেছে এ সিনেমায়। এ সিনেমায় সিঙ্গেল মাদারের ভূমিকায় অভিনয় করেছেন আফসানা মিমি। আর তার মেয়ের ভূমিকায় থাকছেন নুসরাত ফারিয়া। মেয়ের সঙ্গে মায়ের মনস্তাত্ত্বিক টানাপোড়েন নিয়েই এগিয়ে গেছে গল্প। আগামী ২৭ জুন থেকে দেশি একটি ওটিটি প্ল্যাটফরমে দেখা যাবে সিনেমাটি।

অন্যদিকে ‘পাফ ড্যাডি’র নির্মাণ নিয়েও আছে জটিলতার গল্প। এটির নির্মাণ শুরু করেছিলেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। কিছু দিন কাজের পর এ প্রোজেক্ট থেকে সরে যান তিনি। এর পর প্রোজেক্টটি শেষ করেন সহিদ উন নবী ও মুশফিকুর রহমান মঞ্জু। শুরুতে এটি ছিল ৭ পর্বের একটি ওয়েব সিরিজ। তবে তিন বছর পর মুক্তির বার্তায় জানা গেল, এটি এখন সিনেমা!

সম্প্রতি সিনেমাটির ফার্স্টলুক পোস্টার মুক্তি পেয়েছে। যেখানে লম্বা দাঁড়ি-চুলে ভিন্নরূপে দেখা গেছে অভিনেতা আজাদ আবুল কালামকে। তার সানগ্লাসের দুই গ্লাসে ভেসে রয়েছে পরীমনি ও সজলের মুখচ্ছবি। আধ্যাত্মিক শক্তি নাকি অন্ধভক্তি? কোনটা সত্যি? তা নিয়েই এ সিনেমার গল্প।

‘পাফ ড্যাডি’তে পরীমনি ছাড়াও অভিনয় করেছেন আবদুন নূর সজল, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহসহ একঝাঁক তারকা। এটিও মুক্তি পাবে দেশের জনপ্রিয় একটি ওটিটি প্লাটফরমে। তবে ঘোষণা এলেও সিনেমাটির মুক্তির তারিখ এখনো জানানো হয়নি।

Advertisement

পরীমনি নুসরাত ফারিয়া

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম