Logo
Logo
×

Advertisement

বিনোদন

আপনারাই আপন হলেন না: তমা মির্জা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ১০:১৫ এএম

আপনারাই আপন হলেন না: তমা মির্জা

ফাইল ছবি

Advertisement

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সুড়ঙ্গ’ ছবিটির হল প্রিন্ট অনলাইনের বিভিন্ন প্লাটফরমে দেখা যাচ্ছে বিনামূল্যে, যা ক্ষতিগ্রস্ত করেছে সিনেমাসংশ্লিষ্টদের। 
এ নিয়ে বুধবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে ‘সুড়ঙ্গ’ পাইরেসি হওয়া প্রসঙ্গে আক্ষেপ প্রকাশ করেছেন নায়িকা তমা মির্জা। 

তিনি লিখেছেন, আমাদের সিনেমাটা পাইরেসি করে দিল; কই সেটি নিয়ে তো কাউকে স্ট্যাটাস দিতে দেখলাম না। আচ্ছা অন্য সিনেমা তো এমন ভয়াবহভাবে পাইরেসি হয়ে সেটি ছড়িয়ে পড়তে দেখলাম না। যদিও আমাদের টিম দিন নেই রাত নেই এটি নিয়েই কাজ করে যাচ্ছে।

এর পর তমা প্রশ্ন রেখে বলেন, যুক্তরাষ্ট্রে আমাদের ছবিটি এত ভালো ব্যবসা করছে, কই সেটি নিয়ে তো স্ট্যাটাস দিচ্ছেন না, কলকাতায় কি হচ্ছে না হচ্ছে সঠিক তথ্য না জেনে সেটি নিয়ে রসালো স্ট্যাটাস দিচ্ছেন? যখন মুক্তির প্রথম দুদিন কলকাতায় আমাদের সিনেমা ভালো গেল সবাই প্রশংসা করা শুরু করল আর ঠিক তার পর পরই সিনেমাটি পাইরেসি হয়ে গেল? তখনো চুপ কেন আপনারা?

এর পর নায়িকা লেখেন, এটা জানেন তো পাইরেসি আমাদের দেশ থেকেই হয়েছে। তার পর বৃহৎ আকারে ভাইরাল করে দেওয়া হয়েছে। এটা নিয়ে অন্তত কিছু বলেন। নাকি বলা বারণ? আরে ভাই আপনারাই আপন হলেন না আবার চান পাশের দেশ আপন হয়ে আমাদের সিনেমা দেখে অজ্ঞান হয়ে পড়ে যাক?

সর্বশেষ তমা বললেন, দেশের বাইরে ‘সুড়ঙ্গ’ অনেক ভালো যাচ্ছে, সামনে আরও ভালো যেত আর সেটার পূর্বাভাস পেয়েই হয়তো এই পাইরেসি! যাই হোক ভাইয়েরা এবার একটু থামেন। আর দোয়া করেন যে কষ্ট আমাদের টিম পেল আর যে ক্ষতি আমাদের হয়েছে বাকি সিনেমাগুলোর যেন না হয়। পাইরেসি বন্ধ করা এখন সবচেয়ে জরুরি। কারণ আমাদের সিনেমা আমাদের সম্পদ আমাদের গর্ব।
 

Advertisement

সিনেমা তমা মির্জা সুড়ঙ্গ

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম