Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শাকিবের নতুন নায়িকা বলিউডের জেরিন!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৩, ০২:৩৮ পিএম

শাকিবের নতুন নায়িকা বলিউডের জেরিন!

Advertisement

ঢালিউডের সুপার স্টার শাকিব খান এবার অভিনয় করবেন বলিউডের নায়িকা জেরিন খানের সঙ্গে। এমনটিই শোনা যাচ্ছে ঢালিউড পাড়াই। তাকে নিয়ে ঢাকাই সিনেমার নির্মাতারা বুনছেন নতুন স্বপ্ন।

এদিকে নির্মাতা অনন্য মামুন বেশ কয়েক দিন ধরে বলে আসছেন, শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার কাজ শুরু করছেন। সে সিনেমায় ঢালিউড সুপারস্টার শাকিবের বিপরীতে অভিনয় করবেন বলিউডের কোনো একজন নায়িকা। কিন্তু কে হচ্ছেন সেই নায়িকা, সে ব্যাপারে কিছুই বলছেন না তিনি। আসলে কে নায়িকা?

একাধিক বিশ্বস্ত সূত্র বলছেন, শাকিবের বিপরীতে বলিউডের জেরিন খান অভিনয় করছেন। এরই মধ্যে জেরিন খানের সঙ্গে কথা বার্তা চূড়ান্ত হয়ে গেছে।

আগামী সেপ্টেম্বরে ভারতের বেনারস থেকে সিনেমাটির শুটিং হবে। শাকিব খানের নতুন এ সিনেমার নাম ‘দরদ’। বৃহস্পতিবার নির্মাতা অনন্য মামুন গণমাধ্যমকে বলেন, এখনি কোনো কিছু বলতে চাইছি না। তবে যা-ই হোক না কেন, তা কয়েক দিনের মধ্যে চূড়ান্ত হবে। আগামী ১০ সেপ্টেম্বরে ভারতে বেনারস থেকে সিনেমারটির শুটিং শুরু হবে। একটানা বাংলাদেশ-ভারতে একসঙ্গে মুক্তি পাবে এই সিনেমা।

ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিয়তমা’ এখন প্রদর্শিত হচ্ছে দেশে ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি এখনো বেশিরভাগ প্রেক্ষাগৃহে হাউসফুল যাচ্ছে। এ সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল।

এদিকে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়া ঝড় তুলছে।

Advertisement

শাকিব বলিউড জেরিন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম