Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

রাফীর সঙ্গে নতুন সম্পর্কের কথা জানালেন পরীমনি!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ০৯:০৫ এএম

রাফীর সঙ্গে নতুন সম্পর্কের কথা জানালেন পরীমনি!

Advertisement

শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে চিড় ধরার পর নিজের ফেসবুক থেকে রিলেশনশিপ স্ট্যাটাস মুছে দিয়েছেন পরীমনি। এবার তিনি বদলে ফেললেন নির্মাতা রায়হান রাফীর সঙ্গে নিজের সম্পর্ক।

শনিবার নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন পরীমনি। সেখানে দেখা গেছে, সন্তান রাজ্যকে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন পরী। মোবাইলে তাদের স্থিরচিত্র ধারণ করছেন রাফী।

ছবিটির ক্যাপশনে নায়িকা লিখেছেন— ‘চাচা বাদ, মামাই সত্য।’ 

পরীর এই ক্যাপশন বিশ্লেষণ করতে গেলেই চলে আসে রাজের নাম। ধারণা করা হচ্ছে, রাজের সঙ্গে সম্পর্ক চলাকালীন রাজ্যের চাচা হিসেবে ছিলেন রাফী। কিন্তু রাজ চলে যাওয়ায় আগের সম্পর্ক মনে রাখতে চান না এই তিনি। তাই রাফীকে দিয়েছেন নিজের ভাইয়ের আসন। সেই সূত্রেই রাজ্যের মামা হিসেবে পরিচিতি পেলেন রাফী।

জানা গেছে, পরীমনি রাজ্যকে নিয়ে গিয়েছিলেন রাফীর বাসায়। সেখানে উপস্থিত ছিলেন তমাও। সঙ্গে ছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

Advertisement

রাফী পরিমনি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম