Logo
Logo
×

Advertisement

বিনোদন

৪ মাসের মাথায় ফের মা হওয়ার ইঙ্গিত দিলেন মাহি!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ১০:৫৮ এএম

৪ মাসের মাথায় ফের মা হওয়ার ইঙ্গিত দিলেন মাহি!

ফাইল ছবি

Advertisement

চার মাস আগে প্রথম সন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরই মধ্যে ফের মা হতে যাওয়ার আভাস দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে মাহির একটি পোস্টেই এমন ইঙ্গিত দিয়েছেন এ চিত্রনায়িকা।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে মাহি লিখেছেন, ‘তুমি আমি আর আমাদের ২টি ফুল।’ এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখে তার সহকর্মী ও ভক্তরা অভিনন্দনে ভাসাচ্ছেন তাকে।

নেটিজেনদের ধারণা, দুটি ফুল বলতে ছোট্ট ছেলে মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার এবং অনাগত সন্তানকে বুঝিয়েছেন তিনি।

মাহির সেই পোস্টে এক মন্তব্যে অভিনেত্রী শবনম ফারিয়া লিখেছেন, ‘অভিনন্দন, একসঙ্গে দুজনকে দেখতে আসব।’

চিত্রনায়িকা জাহারা মিতু লিখেছেন, ‘যা ভাবছি যদি তাই হয়, তা হলে অভিনন্দন।’ সাফিউদ্দিন সাফি নামের একজন নির্মাতা লিখেছেন, ‘অভিনন্দন, এবার কইন্যা।’ এমন বিভিন্ন মন্তব্য করে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। তবে খোলাসা করে কোনো মন্তব্যের উত্তর দেননি মাহি।

চলতি বছরের ২৮ মার্চ পুত্রসন্তানের মা হন মাহি। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন এ নায়িকা। বিয়ের দেড় বছরের মাথায় সন্তানের জন্ম দেন তিনি।

এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। সেই বিয়ের পর পাঁচ বছরের সংসার ২০২১ সালে মে মাসে ভেঙে যায়।
 

Advertisement

মাহিয়া মাহি মা সন্তান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম