Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

প্রকাশ পেল ৮ গানের অ্যালবাম ‘ইচ্ছে আমার’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ০৩:১১ পিএম

প্রকাশ পেল ৮ গানের অ্যালবাম ‘ইচ্ছে আমার’

Advertisement

যখন সবাই একটি করে গান প্রকাশ করছে, তখন আজব রেকর্ডস প্রকাশ করল আট গানের সম্পূর্ণ অ্যালবাম ‘ইচ্ছে আমার’। গতকাল বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এই অ্যালবামের মোড়ক উন্মোচন করেন কিংবদন্তি গীতিকবি ও সুরস্রষ্টা প্রিন্স মাহমুদ। কেতন শেখের লেখা ও সুরে গানগুলোর সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। 

এ অ্যালবামে গান গেয়েছেন নচিকেতা চক্রবর্তী, ফাহমিদা নবী, এলিটা করিম, জয় শাহরিয়ার, কোনাল, রন্টি, অবন্তী সিঁথি ও রেহান রাসুল। গতকাল অ্যালবামটি ডিজিটালি সব স্ট্রিমিং সাইটে প্রকাশের পাশাপাশি সিডি আকারেও প্রকাশ পায়।

এ প্রসঙ্গে প্রিন্স মাহমুদ বলেন, খুব ভালো লাগল একটি পুরো অ্যালবামের আয়োজন দেখে। একসঙ্গে আট শিল্পীর গান শোনার আনন্দই আলাদা। আমি এই অ্যালবামের সাফল্য কামনা করছি।

জয় শাহরিয়ার বলেন, সিডি বাজিয়ে গান শোনার চল এখন নেই। কিন্তু শহরে কিছু কালেক্টর আছেন, যারা সিডি বা ক্যাসেট সংগ্রহ করেন। তাদের জন্যই সিডিতে অ্যালবাম প্রকাশের আয়োজন। দেশ-বিদেশের সব স্ট্রিমিং প্ল্যাটফরমেও অ্যালবামটি শোনা যাবে।

‘ইচ্ছে আমার’ নিয়ে কেতন শেখ বলেন, আমার কথা ও সুরে এটাই প্রথম মিশ্র অ্যালবাম। আশা করি আমাদের গানগুলো শ্রোতাদের ভালো লাগবে। 
অনুষ্ঠানে এ ছাড়া উপস্থিত ছিলেন শিল্পী রন্টি দাশ ও অবন্তী সিঁথি।
 

Advertisement

গান অ্যালবাম

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম