Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সুড়ঙ্গ সিনেমা পাইরেসি: দুই আসামি কারাগারে

Advertisement

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ১০:০৮ পিএম

সুড়ঙ্গ সিনেমা পাইরেসি: দুই আসামি কারাগারে

Advertisement

ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘সুড়ঙ্গ’ পাইরেসির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার মনিরুল শেখ ও ইমামুল কবিরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

 

রোববার তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপ-পরিদর্শক নূরনাহার খাতুন।

অন্যদিকে আসামিপক্ষ জামিনের আবেদন করে। জামিনের বিষয়ে শুনানির জন্য সোমবার দিন ধার্য রাখার আবেদন করেন আইনজীবীরা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে সোমবার জামিন শুনানির দিন ধার্য করেন।

এর আগে সিনেমা ‘সুড়ঙ্গ’ পাইরেসির ঘটনায় শনিবার সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া বাদী হয়ে বনানী থানায় কপিরাইট আইনে মামলা করেন।

Advertisement

সুড়ঙ্গ সিনেমা পাইরেসি আসামি কারাগার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম