Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

রণবীরের সঙ্গে যেভাবে ফটোশুট করতে চান শার্লিন চোপড়া

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ০১:৩৭ এএম

রণবীরের সঙ্গে যেভাবে ফটোশুট করতে চান শার্লিন চোপড়া

Advertisement

বলিউডে অনেক দিন ধরেই অভিনয় করছেন শার্লিন চোপড়া। ক্যারিয়ারে বিভিন্ন সময় খোলামেলা দৃশ্যে অভিনয় করে আলোচনার সৃষ্টি করেছিলেন তিনি। তবে দীর্ঘ কয়েক বছর পর্দায় দেখা না দিলেও খবরের শিরোনামে এসেছেন নানা বিতর্কের জন্য। 

কখনও রাখি সাওয়ান্তের সঙ্গে বিবাদের জেরে, আবার কখনও বা রাজ কুন্দ্রার পর্নোকাণ্ডে নাম জড়ানোর কারণে থেকেছেন চর্চায়। এবার রণবীর সিংকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি।

এ নিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমে জানানো হয়, নিজের আসন্ন সিরিজ ‘পৌরুষপুর টু’ নিয়ে এক সংবাদ সম্মেলনে শার্লিন বলেন, ‘রণবীরের সঙ্গে কোনো নির্জন দ্বীপে গিয়ে নগ্ন ফটোশুট করতে চাই। আমি ম্যাগাজিনের কভারশুটে নগ্ন হয়ে যেটা কয়েক বছর আগে করে দেখিয়েছি। সেটা রণবীর সিং সম্প্রতি করেছেন। ওর বেলায় সকলে প্রশংসা করেছেন কিন্তু আমাকে বহু কটাক্ষ শুনতে হয়েছিল।’

প্রসঙ্গত, একতা কাপুরের হাত ধরে পর্দায় ফের পুনর্জন্ম হতে চলেছে শার্লিনের। অভিনেত্রী নিজেই এমনটা দাবি করেছেন। ‘টেলিভিশন কুইন’-এর হাত ধরে তার পরবর্তী প্রজেক্ট ‘পৌরুষপুর টু’ দিয়েই দীর্ঘ বিরতির পর কাজে ফিরছেন বলিপাড়ার বোল্ড নায়িকা।

Advertisement

রণবীর সিং শার্লিন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম