Logo
Logo
×

Advertisement

বিনোদন

দ্বিতীয় সন্তানের মা হওয়ার বিষয়ে এবার মুখ খুললেন মাহি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ০৮:৪৯ এএম

দ্বিতীয় সন্তানের মা হওয়ার বিষয়ে এবার মুখ খুললেন মাহি

Advertisement

গাজীপুরের ব্যবসায়ী রকির সরকারের সঙ্গে ২০২১ সালের সেপ্টেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা মাহিয়া মাহি। চলতি বছরের ২৮ মার্চ পুত্রসন্তানের মা হন তিনি। এদিকে গত দুইদিন ধরে সামাজিকমাধ্যমে গুঞ্জন উঠেছে, ফের মা হচ্ছেন মাহি। অনেক গণমাধ্যমেও তা প্রচার করা হয়। 

বিষয়টি নিয়ে প্রথমে চুপ থাকলেও এবার মুখ খুলেছেন মাহি। বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন মাহি ও তার স্বামী রকিব সরকার। সম্প্রতি মাহি ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে লিখেন, আমি তুমি আর আমাদের ২টা ফুল।

এমন পোস্ট ঘিরে অনেকে ধরেই নিয়েছেন, আবার সন্তানের মা হতে যাচ্ছেন মাহি। এ বিষয়ে তার স্বামী রকিব সরকার বলেন, এটা সত্য নয়।

যেসব খবর ছড়িয়েছে তা সস্পূর্ণ মিথ্যা। এ প্রসঙ্গে মাহি বলেন, আমি মা হতে যাচ্ছি না।  যেসব খবর ছড়িয়েছে তা মিথ্যা। মা হবার খবর থাকলে তা আনন্দের সঙ্গে জানিয়ে দিতাম। 

ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে মাহি বলেন, আমি আমার একটা ইচ্ছার কথা প্রকাশ করেছি। আমি তুমি আর আমাদের ২টা ফুল- এটা আমার ইচ্ছা। আমাদের আরেকটা সন্তান এলে বেশ ভালো হতো, এমন আকাঙ্ক্ষার কথাই প্রকাশ করেছি।

Advertisement

সন্তান মা মাহি

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম