Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

৭৭ বছর বয়সি ব্যবসায়ীকে বিয়ে করলেন অস্কারজয়ী অভিনেত্রী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ০২:২৬ পিএম

৭৭ বছর বয়সি ব্যবসায়ীকে বিয়ে করলেন অস্কারজয়ী অভিনেত্রী

Advertisement

প্রায় ১৯ বছর আগে মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়োকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ফ্রান্সের ব্যবসায়ী জিন টড। অবশেষে জিন টডকেই বিয়ে করলেন ৬০ বছর বয়সি মিশেল। 

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। জিন টড বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফেরারির সাবেক সিইও। 

চীনের সাংহাইতে ২০০৪ সালের ৪ জুন প্রথম সাক্ষাৎ হয় মিশেল আর টডের। তার প্রায় দেড় মাস পর ২৫ জুলাই টড মিশেলকে বিয়ের প্রস্তাব দেন। তখন সেই প্রস্তাবে অভিনেত্রী রাজিও হয়েছিলেন। কিন্তু ১৯ বছর পর গত সপ্তাহে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে মিশেল তাদের বিয়ের অনুষ্ঠানের কয়েকটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে তিনি লিখেন— ১৯ বছর এবং হ্যাঁ আমরা বিবাহিত। যারা এত বছর ধরে আমাদের ভালোবাসা দিয়েছেন, তাদের ধন্যবাদ। সামনে আরও অনেক কিছু আসছে।

অস্কারের ৯৫ বছরের ইতিহাসে কোনো এশীয় নারী সেরা অভিনেত্রীর পুরস্কার পাননি। তবে চলতি বছর সেই ইতিহাস বদলে ৯৫তম অস্কার অনুষ্ঠানে প্রথম এশীয় নারী হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন মিশেল ইয়ো।

Advertisement

মিশেল ইয়ো জিন টড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম