Logo
Logo
×

Advertisement

বিনোদন

গোলাপ হাতে হাঁটু গেড়ে শ্রদ্ধাকে ভক্তের প্রেম নিবেদন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ০৯:০৭ এএম

গোলাপ হাতে হাঁটু গেড়ে শ্রদ্ধাকে ভক্তের প্রেম নিবেদন

Advertisement

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। প্রায় এক দশক আগে ২০১২ সালে ‘আশিকি ২’ ছবির মাধ্যমে সিনেমায় অভিষেক হয় তার। অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবনে তার মিষ্টি স্বভাবের জন্যও তিনি ইতোমধ্যে জয় করেছেন লাখো হৃদয়।

তবে সম্প্রতি শ্রদ্ধা কাপুরের সঙ্গে ঘটে ভিন্ন এক ঘটনা। বিমানবন্দর থেকে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। 

যাতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর একজন ভক্ত হাঁটু গেড়ে বসে তাকে লাল গোলাপের তোড়া দিয়ে প্রেম নিবেদন করছেন। ভক্তের ভালোবাসাময় সেই ফুল অভিনেত্রী সানন্দে গ্রহণ করেছেন।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, একটি হৃদয়গ্রাহী মুহূর্তে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা প্রকাশ করে শ্রদ্ধা তার ভক্তের লাল গোলাপ গ্রহণ করেছেন।

ভিডিওটিতে হাজার হাজার ভক্ত প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ লিখেছেন, ‘শ্রদ্ধা বরাবরই মিষ্টি মেয়ে। তার মনে অহংকার নেই।” কেউ লিখেছেন, “কি সুন্দর মুহূর্ত! একজন ভক্তের জন্য স্মরণীয় মুহূর্ত।’ 

অনেকেই লিখেছেন, ‘নম্রতা মানুষের সবচেয়ে বড় সম্পদ। শ্রদ্ধাকে ভালোবাসা জানাই।’

বলা হয়ে থাকে- বলিউডের সবচেয়ে মিশুক অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। অভিনেত্রী সবসময় হাসিমুখে নিজেকে প্রাণবন্ত রাখেন এবং নিজের খোলামেলা ও সরল ব্যক্তিত্বের জন্য পরিচিত।

Advertisement

বলিউড শ্রদ্ধা

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম