Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ট্রুডো-সোফির বিচ্ছেদ, যা বললেন মাহি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩, ০৮:৪৭ এএম

ট্রুডো-সোফির বিচ্ছেদ, যা বললেন মাহি

Advertisement

স্ত্রী সোফির সঙ্গে বিচ্ছেদ হয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রুডো নিজেই। বুধবার নিজের ইনস্টাগ্রামে বিচ্ছেদের খবর প্রকাশ করেন তিনি।

ট্রুডো-সোফির বিচ্ছেদের খবর শুনে ঘুম হারাম বাংলাদেশের মানুষের। অধিকাংশ মানুষ বিষয়টি নিয়ে হইচই করছেন সামাজিকমাধ্যমে। এতে বিরক্ত ঢালিউড চিত্রনায়িকা মাহিয়া মাহি।

নিজের ফেসবুকে এ বিরক্তি প্রকাশ করেছেন মাহি। রাগের ইমুজিসহ তিনি লিখেছেন, ‘বুঝলাম না, ট্রুডো-সোফির কোনো সমস্যা নেই। আমরা কেন মারা যাচ্ছি?’ এ পোস্টে মন্তব্যকারীরাও মাহির সঙ্গে সহমত প্রকাশ করে দুই কথা লিখে গেছেন।

আরও পড়ুন: দ্বিতীয় সন্তানের মা হওয়ার বিষয়ে এবার মুখ খুললেন মাহি

ট্রুডো ও সোফি ২০০৫ সালে বিয়ে করেন। তাদের তিন সন্তান আছে। সবচেয়ে বড় সন্তানের বয়স ১৫ বছর। তবে ৫১ বছর বয়নি ট্রুডো ও ৪৮ বছর বয়সি সোফির বিচ্ছেদের কারণ এখনো জানা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে, ট্রুডোর সঙ্গে রাজনীতিবিদ মেলানিয়া জোলির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন। যদিও এর সত্যতা বা প্রমাণ খুব বেশি মেলেনি। কেউ কেউ ধারণা করছেন, ট্রুডোর ব্যস্ততার কারণেই ভেঙেছে সংসার। রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে পারিবারিক সময় না দেওয়ায় এ সম্পর্কে চিড় ধরতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

ট্রুডো সোফি মাহি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম