Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নুসরাতের বিরুদ্ধে মুখ খুললেন রুদ্রনীল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩, ০১:৩৫ এএম

নুসরাতের বিরুদ্ধে মুখ খুললেন রুদ্রনীল

Advertisement

ভারতের পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের এমপি অভিনেত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে মামলাও হয়েছে। এদিকে তৃণমূলের এমপি অভিনেত্রী নুসরাতের বিরুদ্ধে এবার মুখ খুলেছেন বিজেপি নেতা, অভিনেতা রুদ্রনীল ঘোষ।

রুদ্রনীল বলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে বলছি, দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়াটা শাসক দলের স্বভাব। এখন দেখা যাচ্ছে, দলটা এতটাই দুর্নীতিপ্রবণ যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মহিলা শিল্পীদেরও জড়িয়ে ফেলছে।

তিনি বলেন, তৃণমূল দলটার অলিখিত কর্মসূচি হল, দুর্নীতি করতে না পারলে, মানিয়ে নিতে না পারলে এই দলে কোনও উন্নতি নেই। সেই কারণেই হয়ত নুসরাত জাহান, সায়নী ঘোষেরা এই টাকা সংক্রান্ত লেনদেনে নিজেদের জড়িয়ে ফেলেছেন। যাঁদেরকে বিভিন্ন পদ, সম্মান দিয়ে MP, MLA করা হয়েছে, তারাই মানুষকে ঠকিয়ে ভোট নেওয়ার রাস্তার করছেন। আর তাতে শিল্পীরাও ফেঁসে গেছেন। কেন্দ্রীয় সরকারে আবাস যোজনার টাকা এখানে যেভাবে লুঠ হয়েছে, শহরে সেই একই কাজ করছেন শাসক দলের তারকা এমপিরা। বাংলার সঙ্গে এরা শিল্পীদের নামও কলুষিত করছেন।

রুদ্রনীল আরও বলেন, আমি নুসরাতের সাংবাদিক বৈঠক দেখেছি। এটাও দেখেছি যে কীভাবে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে পালিয়ে গেছেন। নুসরাত জানতেন যে নিম্ন আদালতে মামলা হয়েছে। অভিযোগ আসার আড়াই দিনের মাথায় সাংবাদিক বৈঠক করলেন, তবে নিজের বক্তব্য বলার জন্য, বাকি প্রশ্নের উত্তর দিতে নয়।

সম্প্রতি কলকাতার মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড সংস্থার বিরুদ্ধে ফ্ল্যাট তৈরি করে দেওয়ার নাম করে প্রবীণ অবসরপ্রাপ্ত বৃদ্ধদের থেকে ২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ২০১৪ সালে এই টাকা নেওয়া হয় বলে দাবি। সে সময় ওই সংস্থার অন্যতম ডিরেক্টর ছিলেন এমপি অভিনেত্রী নুসরাত।

Advertisement

এমপি অভিনেত্রী নুসরাত

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম