Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নুসরাতের ‘ফ্ল্যাট কেলেঙ্কারি’ নিয়ে যা বললেন ‘হেরে যাওয়া’ সায়নী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩, ০৫:৪৬ এএম

নুসরাতের ‘ফ্ল্যাট কেলেঙ্কারি’ নিয়ে যা বললেন ‘হেরে যাওয়া’ সায়নী

Advertisement

নুসরাত জাহান আর সায়নী ঘোষ। এই দুজনের মধ্যে অনেক মিল। দুজনেই অভিনেত্রী। দুজনেই এখন রাজনীতিবিদ। নুসরাত এমপি। আর সায়নী বিজেপির কাছে হেরে গিয়েছিলেন। তবে তিনি এখন তৃণমূলের সর্বভারতীয় যুব নেত্রী। দুজনেই কেলেঙ্কারিতে অভিযুক্ত।

সায়নী নিয়োগ কেলেঙ্কারিতে অভিযুক্ত। ইতোমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী কর্মকর্তাদের মুখোমুখি হতে হয়ে ছিল তাকে। আর নুসরাতের বিরুদ্ধে সম্প্রতি আর্থিক প্রতারণার অভিযোগ জমা পড়েছে কেন্দ্রীয় তদন্তকারীদের কাছে।

ফ্ল্যাটের নামে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে নুসরাতের বিরুদ্ধে। এবার এনিয়ে মুখ খুললেন সায়নী। তিনি আনন্দবাজার অনলাইনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি নিজের ব্যক্তিগত জায়গা থেকে বুঝেছি মিডিয়া ট্রায়াল একটা বড় ব্যাপার। আদালতের তরফে কিছু জানানোর আগেই মিডিয়াতে লেখা হচ্ছে। অভিযোগ প্রমাণের আগে দোষী বলা হচ্ছে। সেটা তো ঠিক নয়। আমার সঙ্গে নুসরাতের কথা হয়নি। তবে এটা ঠিক, ভিউজ বা টিআরপির জন্য অন্য কারো ক্ষতি হচ্ছে সেটা ভাবা উচিত।

Advertisement

তৃণমূলের এমপি প্রতারণার অভিযোগ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম