Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নিজেকে ফর্সা করায় ট্রলের শিকার শাহরুখকন্যা সুহানা!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩, ১১:৫৭ এএম

নিজেকে ফর্সা করায় ট্রলের শিকার শাহরুখকন্যা সুহানা!

Advertisement

সম্প্রতি আন্তর্জাতিক এক প্রসাধনী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন শাহরুখ খানের কন্যা সুহানা। তবে প্রথম কাজেই সমালোচনার মুখে সুহানা, তাকে নিয়ে ট্রল চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

সম্প্রতি একটি বিজ্ঞাপনে গায়ের রঙ ফর্সা করার কারণে কটাক্ষের শিকার হলেন তিনি। একটি আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার লিপস্টিকের বিজ্ঞাপনে কাজ করেছেন সুহানা।

বিজ্ঞাপনে কালার কারেকশনের মাধ্যমে গায়ের রঙ ফর্সা করা হয়েছে বলে অভিনেত্রীকে ব্যঙ্গ করেছেন নেটিজেনরা। 

বিজ্ঞাপনে দেখা যায়, ঠোঁটে টকটকে লাল রঙ, গায়ের রঙেও দুধসাদা প্রায়। চিৎকার করার ভঙ্গি করছেন শাহরুখকন্যা। তার গায়ের রঙে এমন বদল দেখে প্রশ্ন তুলেছেন অনেকেই। 

কেউ লিখেছেন ‘সুহানা খান আসলে কালার কারেক্টেড প্রো ম্যাক্স।’ কেউ লিখেছেন, ‘ওকে অঙ্কিতা লোখান্ডের মতো দেখতে লাগছে।’ কেউ কেউ প্রায় গর্জে উঠে লেখেন— ‘অনায়াসেই সুহানার নিজস্ব স্কিন টোন ব্যবহার করা যেত। অন্য কোনো শেডের লিপস্টিক পরানো যেত ওকে। কোনো আন্তর্জাতিক ব্র্যান্ডের কাছ থেকে তো এমনটিই আশা করা উচিত, তাই না?’ কেউ লিখেছেন, ‘সুহানার মুখে প্যানকেক মেকআপ ব্যবহার করে ওর আসল রঙটা নষ্ট করার কোনো দরকার ছিল কি?’ কারও সোজাসাপটা প্রশ্ন— ‘ওর গায়ের রঙ ফর্সা করার কী দরকার?’

আরও পড়ুন: এবার ‘খেলা’ দেখালেন নুসরাত ফারিয়া (ভিডিও)!

জানা গেছে, খুব শিগগির ‘দি আর্চিজ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন সুহানা। সেই ছবির মাধ্যমেই আত্মপ্রকাশ করবেন অমিতাভের নাতি অগস্ত্য নন্দাও।

Advertisement

সুহানা খান বিজ্ঞাপন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম