Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিয়ের বিষয়ে যে পরামর্শ দিলেন মিয়া খলিফা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩, ১২:০৮ পিএম

বিয়ের বিষয়ে যে পরামর্শ দিলেন মিয়া খলিফা

Advertisement

মিয়া খলিফাকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। নীল সিনেমার জগত থেকে বেরিয়ে এখনো প্রায় আলোচনায় থাকেন তিনি। লসঅ্যাঞ্জেলেসের বাসিন্দা মিয়া খলিফা এবার বিয়ের বিষয়ে নারী ভক্তদের পরামর্শ দিয়েছেন। যেটি সামাজিকমাধ্যমে কটাক্ষের মুখে পড়ছেন এ তারকা।

দুবার বিয়ে করেছেন মিয়া খলিফা। এ ছাড়া বাগদান করেছেন আরও তিনবার। তবে কোনোটাই ধরে রাখতে পারেননি তিনি। এবার নিজের টিকটক অ্যাকাউন্টে প্রায় এক মিনিটের একটি ভিডিও শেয়ার করলেন তিনি। যেখানে বিয়ে নিয়ে মেয়েদের কিছু পরামর্শ দিয়েছেন মিয়া খলিফা।

আরও পড়ুন: নুসরাতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, যা বললেন যশ দাশগুপ্ত

তিনি বলেন, ‘মেয়েরা তোমরা জানো না, এ খেলায় আমি টম ব্র্যাডি। প্রথম বিয়ে ১৮ বছর বয়সে করেছি ২১ বছর বয়সে ছেড়েছি। দ্বিতীয় বিয়ে ২৫ বছর বয়সে করেছি ২৮-এ ছেড়েছি। তৃতীয়বার বাগদান সেরেছি ২৯ বছর বয়সে এর পর ৩০ বছর বয়সে সেটি ভেঙে দিয়েছি। কিন্তু আমি আংটিটি নিজের কাছে রেখে দিয়েছি এবং টম ব্র্যাডিকে আমার পায়ের আঙুলে রাখি।’

তিনি আরও বলেন, ‘আমাদের এই পুরুষদের ছেড়ে যেতে ভয় পাওয়া উচিত নয়। আমরা এই লোকদের সঙ্গে আটকে নেই।’

মিয়া খলিফা বলেন, ‘বিয়ে কোনো পবিত্র বিষয় নয়; বরং এটি একটি কাগজের কাজ। এটি এমন একটি প্রতিশ্রুতি, যা আপনি কাউকে দেন। কিন্তু যদি মনে করেন সেই প্রতিশ্রুতি থেকে আপনি কিছু পাচ্ছেন না এবং বেরিয়ে আসতে চাচ্ছেন, তা হলে আপনার বেরিয়ে আসা উচিত।’

যদিও তিনি মনে করেন, কাগজের এসব কাজ সারতে অনেক ঝামেলা পোহাতে হয়। তার পরও বিয়ে ভেঙে বেরিয়ে আসা উচিত। শেষে প্রশ্ন রেখে মিয়া খলিফা বলেন, ‘আপনি কি কারও সঙ্গে দীর্ঘকাল আটকে থাকতে চান?’

সাবেক এই নীল ছবির তারকার মুখে বিয়ে নিয়ে কথাবার্তা শুনে সমালোচনায় মেতে উঠেছেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে সতর্ক বাণী দিয়ে একজন লেখেন, ‘কোনো পর্নোতারকার কাছ থেকে বিয়ের পরামর্শ নিও না।’ আরেকজন তিরস্কারের সুরে লেখেন, ‘বিয়ে নিয়ে তার ভাবনা শুনতে আমরা অধীর অপেক্ষায় আছি।’ কারও কথায়, ‘মিয়া খলিফার মুখে বিয়ের কথা অনেকটা কসাই কর্তৃক নিরামিষভোজীকে পরামর্শ দেওয়ার মতো।’

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে সাবেক যুক্তরাষ্ট্রের ফুটবলার টম ব্র্যাডির সঙ্গে মিয়া খলিফার সম্পর্কের গুঞ্জন ওঠে। ব্র্যাডির সঙ্গে তার স্ত্রী জিসেল বুন্ডচেনের দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যজীবনের ইতিটানার পর দিনই এ খবর ছড়িয়ে পড়ে। যদিও তখন সম্পর্কের বিষয়টি অস্বীকার করেন মিয়া খলিফা।

Advertisement

পরামর্শ মিয়া খলিফা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম