Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আমি এখন পুরুষদের ভয় পাই: সোহানা সাবা

Advertisement

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ১০:৫৯ এএম

আমি এখন পুরুষদের ভয় পাই: সোহানা সাবা

Advertisement

পুরুষদের ভয় পান অভিনেত্রী সোহানা সাবা। তবে নিশ্চিন্তে জীবন কাটিয়ে দেওয়া যাবে এমন মানুষ পেলে তাকে বিয়ে করবেন তিনি। 

সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন এই অভিনেত্রী।

সাক্ষাৎকারে প্রেম ও বিয়ে প্রসঙ্গে সাবা বলেন, প্রেমে পড়ার সুযোগ কম হয়েছে। তবে প্রেম করেছি অনেকবার। আমি যাদের সঙ্গে প্রেম করেছি, কিছু দিন পর মনে হয়েছে এ তো দেবদাস। 

তিনি বলেন, সত্যি বলতে— আমি পুরুষদের এখন ভয় পাই। পুরো পৃথিবীতে সত্যিই কী আমার জন্য এ রকম কোনো মানুষ আছে, যার সঙ্গে  নিশ্চিন্তে বাকিটা জীবন কাটাতে পারব? যদি এ রকম কেউ থেকে থাকে আর তার সঙ্গে আজ দেখা হয়ে যায়, তা হলে কালই তাকে বিয়ে করে ফেলতাম।

আরও পড়ুন: বিরল রোগের সঙ্গে লড়াই সেলিন ডিওনের

সোহানা সাবা অভিনীত নতুন সিনেমা 'অসম্ভব' মুক্তি পাচ্ছে শিগগির। এ ছাড়া নায়ক আফজাল হোসেনের পরিচালনায় 'মানিকের লাল কাঁকড়া' নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। কলকাতায় মুক্তির অপেক্ষায় আছে দুটি সিনেমা। চলতি মাসে আরও একটি সিনেমার শুটিং শুরু করবেন তিনি।

Advertisement

সোহানা সাবা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম