Logo
Logo
×

Advertisement

বিনোদন

ডিভোর্স নিয়ে মিমির পোস্ট, জল্পনা তুঙ্গে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ০১:০২ পিএম

ডিভোর্স নিয়ে মিমির পোস্ট, জল্পনা তুঙ্গে

ফাইল ছবি

Advertisement

প্রথম থেকেই অভিনয়ের দাপটে সবার নজর কাড়েন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য মিমি চক্রবর্তী। একের পর এক ছবি করে হিট লিস্টে নামও লিখিয়েছেন তিনি। বর্তমানে কাজ নিয়েই সব ব্যস্ততা তার। এর বাইরে যেটুকু সময় পান পরিবারকে সময় দেন। 

এদিকে তার সমসাময়িক নায়িকারা বিয়ে করে সন্তানের সঙ্গে সময় কাটাচ্ছেন। অথচ এ অভিনেত্রী নিজেকে এখনও হ্যাপিলি সিঙ্গেল রাখছেন। বিয়ে নিয়ে তার ভাবনা অনেকটাই নেতিবাচক। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করলেন নিজের মনের কথা।এতে দেখা যাচ্ছে বিয়ের আগেই ডিভোর্সের ভাবনা মিমির মাথায় ঘুরপাক খাচ্ছে।  

অভিনেত্রীর ভাষ্যমতে, অর্ধেকের বেশি বিয়ে টেকে না। এখন প্রশ্ন হলো— সে কারণেই কি ছাদনাতলায় যেতে রাজি হচ্ছেন না মিমি? হ্যাঁ, এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে মিমি একটি স্ট্যাটাস শেয়ার করেন। সেখানে লেখা— ৫০ শতাংশ বিয়ে গড়ায় ডিভোর্সে। 

ধারণা করা হচ্ছে, বিষয়টি মজার ছলেই লিখেছেন অভিনেত্রী। মাঝেমধ্যেই সমাজমাধ্যমে এ রকম মজাদার পোস্ট শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। দিন কয়েক আগে একটি রিল ভিডিও শেয়ার করেছিলেন মিমি। ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁয় বসে জমিয়ে ডেজার্ট খাচ্ছেন নায়িকা। 

ডায়েট ভুলে জিভে জল আনা লোভনীয় কেক-পেস্ট্রিতেই মন তার। ব্যাকগ্রাউন্ডে বাজছে ভাইরাল ভয়েস ওভার। তাতে শোনা গেল, এখনো আমার ছেলেমানুষী শেষ হচ্ছে না, আর আমার বন্ধুদের বাচ্চা হচ্ছে, বুঝতে পারছি না দুনিয়া দ্রুতগতিতে চলছে নাকি আমি ধীরগতিতে।

খুব শিগগির বলিউডে জার্নি শুরু করছেন মিমি চক্রবর্তী। ‘পোস্ত’র হিন্দি রিমেক ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ মুক্তি পাবে চলতি বছরেই। 
 

Advertisement

মিমি চক্রবর্তী

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম