Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শহীদুল্লা কায়সার ও পান্না কায়সার লুকে ধরা দিলেন তারা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ০৯:১৪ এএম

শহীদুল্লা কায়সার ও পান্না কায়সার লুকে ধরা দিলেন তারা

মনওয়ার-মিম ও শহীদুল্লাহ কায়সার-পান্না কায়সার

Advertisement

শহীদজায়া পান্না কায়সারের লেখা ‘মুক্তিযুদ্ধ: আগে ও পরে’ অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমা ‘দিগন্তে ফুলের আগুন’। ওয়াহিদ তারেকের পরিচালনায় এতে পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম ও শহীদুল্লা কায়সার চরিত্রে মোস্তফা মনওয়ার। গত ১ আগস্ট থেকে শুরু হয়েছে এর শুটিং।

বুধবার শহীদুল্লা কায়সার ও পান্না কায়সার চরিত্র সম্পর্কে ধারণা দিতে লুক প্রকাশ করা হয়েছে। ফেসবুকে স্থিরচিত্র প্রকাশের পর প্রশংসা পাচ্ছেন চরিত্রের দুই অভিনয়শিল্পী মিম ও মনওয়ার, যা পোস্ট করার সঙ্গে সঙ্গেই প্রশংসায় ভাসছেন তারা।

‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমাটি তৈরি হচ্ছে শহীদুল্লা কায়সার-পান্না কায়সার দম্পতির মেয়ে অভিনেত্রী শমী কায়সারের প্রযোজনা প্রতিষ্ঠান ধানসিঁড়ি প্রোডাকশন থেকে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান শহীদজায়া পান্না কায়সার। তিনি একাধারে ছিলেন একজন লেখক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের এক সোনালি সন্ধ্যায় প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক শহীদুল্লা কায়সারের সঙ্গে সংসার শুরু করেন তিনি। তবে তাদের সুখের সংসার বেশি দিন স্থায়ী হয়নি। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আলবদর বাহিনী শহীদুল্লা কায়সারকে ধরে নিয়ে যায়। তিনি আর ফিরে আসেননি।

Advertisement

শহীদুল্লা পান্না

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম