Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

দেশে ফিরলেন শাকিব খান 

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ১১:৫১ এএম

দেশে ফিরলেন শাকিব খান 

ছবি ভিডিও থেকে নেওয়া

Advertisement

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এক মাসেরও বেশি সময় পর তিনি দেশ ফিরলেন। 

বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন এ নায়ক।

এর আগে গত ঈদে দেশের প্রেক্ষাগৃহে শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির পর গত জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায় সিনেমাটি। সেখানে বেশ ভালোই দর্শক টেনেছে ‘প্রিয়তমা’। আর সিনেমাটির মুক্তি উপলক্ষ্যেই দেশটিতে উড়াল দেন। দর্শকের সঙ্গে বসে প্রিয়তমা উপভোগ করেন এ নায়ক।

এর আগে গত ২ জুলাই যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। এর প্রায় দুই সপ্তাহ পর ছেলে জয়কে নিয়ে সেখানে উড়াল দেন অভিনেত্রী অপু বিশ্বাস। নায়িকার যুক্তরাষ্ট্রে যাওয়ার পরই একসঙ্গে ঘুরতে দেখা যায় তাদের। এ নিয়ে গুঞ্জন উঠেছিল— আবারও এক হচ্ছেন শাকিব -অপু।

এ বিষয়ে অপু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেও মুখে কুলুপ এঁটে আছেন শাকিব।
 

Advertisement

শাকিব খান ঢালিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম