Logo
Logo
×

Advertisement

বিনোদন

আগে ফিটফাট হয়ে নিই: পরীমনি

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, ১১:১০ এএম

আগে ফিটফাট হয়ে নিই: পরীমনি

Advertisement

ছেলের জন্মদিনে নতুনভাবে অভিনয়ের প্রস্তুতির কথা জানালেন পরীমনি। অভিনয়ের বিষয়ে পরীমনির কাছে জানতে চাইলে শুধু এটুকু বললেন— আগে ফিটফাট হয়ে নিই। এর পর কাজে নামব। মা হওয়ার পর মুটিয়ে গেছি। এখন আমার ওজন ৫৬ কেজি। ৫২ কেজিতে ফিরতে চাই। একসময় আমার ওজন ৫২–৫৩ কেজিই ছিল।

পরীমনির ভাষ্য— কাজ তো করতেই হবে। কলকাতা-বাংলাদেশ মিলেই করব। বেশ কয়েক জায়গায় কথা হয়েছে।

মজার ছলে এই চিত্রনায়িকা বলেন, বাবুর জন্মদিনে ঘোষণা না হলেও পরপরই ঘোষণা হবে। দাঁড়াও, সবার ভাত মারতে আসছি।

ঢাকার একটি পাঁচতারকা হোটেলে গতকাল বৃহস্পতিবার ছেলের জন্মদিনের আয়োজন করেছিলেন পরীমনি। ছেলের জন্মদিনের আমন্ত্রণপত্র নিজেই ডিজাইন করেছেন বলে জানালেন পরীমনি। তিনি বলেন, এবার একা একা অনেক কিছুই করেছি। আমি তো অবাক হয়েছি, অনেক কিছুই পারি। কার্ড ডিজাইন করে নিজেই অবাক হয়েছি।’

এদিকে জন্মদিনের আগের দিন রাতে ছেলেকে দেখতে পরীমনির বাসায় হাজির হয়েছিলেন রাজ। তবে এ সময় ছেলে রাজ্যর দেখা পেলেও স্ত্রী পরীমনির দেখা পাননি তিনি। রাজ বাসায় ঢুকলে দরজা লাগিয়ে নিজের ঘরে বসেছিলেন পরীমনি।

এ বিষয়ে গণমাধ্যমকে পরীমনি বলেন, গতকাল রাতে এসেছিল রাজ। ছেলের সঙ্গে সময় কাটিয়ে চলে গেছে সে। আমার সঙ্গে কোনো কথা হয়নি। দেখাও হয়নি।

আরও পড়ুন: দেশে ফিরে ২ ছেলেকে নিয়ে যা বললেন শাকিব

মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন শরিফুল রাজ ও পরীমনি। এর পর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। রাজের সঙ্গে সংসারজীবনের ১০ মাসের মাথায় তার কোলজুড়ে আসে ছেলেসন্তান। এর একদিন পর ছেলের ছবিসহ নাম প্রকাশ করেন নায়িকা। তিনি জানান, রাজের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। জন্মদিনের আগমুহূর্তে অবশ্য ছেলের আরও দুটি নতুন নাম রেখেছেন এ চিত্রনায়িকা।
 

Advertisement

পরীমনি বিয়ে

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম