Logo
Logo
×

Advertisement

বিনোদন

জেল থেকে ফের জ্যাকুলিনকে আবেগঘন চিঠি সুকেশের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ০২:৪৭ পিএম

জেল থেকে ফের জ্যাকুলিনকে আবেগঘন চিঠি সুকেশের

Advertisement

বলিউড অভিনেত্রীর জ্যাকুলিন ফার্নান্দেজের প্রেম থেকে বের হতেই যেন পারছেন না আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। আর তাই তো ১১ আগস্ট জন্মদিনে ফের অভিনেত্রীকে প্রেমের কথা শোনালেন তিনি। লিখলেন একটি খোলা চিঠি।

সুকেশ চিঠিতে লিখেছেন, ‘এই দিনটা আমার জীবনে সবচেয়ে খুশির ও গুরুত্বপূর্ণ। আমার নিজের জন্মদিনের থেকে বেশি গুরুত্বপূর্ণ এই দিনটি। তুমি হয়তো জানো না, সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটা দিন আরও বেশি সুন্দরী হয়ে উঠছ তুমি, যা আমাকে পাগল করে দিচ্ছে। তোমার কোনো ধারণা নেই, কতটা মিস করছি তোমায়!’

তিনি আরও লিখেছেন, ‘তোমার করা আলিঙ্গন। এক কেক দুজনে ভাগাভাগি করে নেওয়া। আশা করছি, তোমাকে দেওয়া আমার উপহার ভালো লাগবে। আমি নিজের হাতে বানানো একটা কার্ড পাঠাচ্ছি। যেখানে আমাদের কিছু স্মৃতি আঁকার চেষ্টা করেছি। যেগুলো আজকের দিনে খুব মনে পড়ছে।’

চিঠিতে জ্যাকুলিনের প্রতি প্রেমের অভিব্যক্তির পাশাপাশি বেশ কিছু রহস্যও রাখলেন সুকেশ। এদিকে এ মুহূর্তে অবশ্য যুক্তরাষ্ট্রে রয়েছেন অভিনেত্রী। সেখানেই নিজের জন্মদিন পালন করেছেন তিনি। সুকেশ যতই তার প্রতি ভালোবাসা জাহির করুন, জ্যাকুলিন তাদের সম্পর্কের কথা অস্বীকার করেই এসেছেন।

Advertisement

জেল জ্যাকুলিন সুকেশ

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম