হাসপাতালে ভর্তি নায়িকা জেরিন খান
Advertisement
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ০৪:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী জেরিন খান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী।
সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের হাতের একটি ছবি পোস্ট করেন জেরিন। হাতে ক্যানেলা পরানো ছবি শেয়ার করে হ্যাশট্যাগ দিয়ে নায়িকা লেখেন, ‘লাইফ আপডেট’।
ভারতের মুম্বাইয়ে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে অন্তত ১৫৭ জন আক্রান্ত হয়েছেন।
২০১০ সালে ‘বীর’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় জেরিন খানের। ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।
এরপর ‘রেডি’ ছবিতে সালমানের সঙ্গে একটি আইটেম গানেও নেচেছিলেন জেরিন। সেই সময় সালমানের সঙ্গে তার গুঞ্জনও শোনা গিয়েছিল।
‘হাউসফুল ২’, ‘হেট স্টোরি ৩’, ‘১৯২১’-এর মতো ছবিতে অভিনয় করা জেরিন তামিল, তেলেগু ও পাঞ্জাবি ছবিতেও কাজ করেছেন।
