Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সুরের মায়াজালেই বন্দি রুনা লায়লা

Advertisement

Icon

তারা ঝিলমিল প্রতিবেদক 

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ১০:২৮ এএম

সুরের মায়াজালেই বন্দি রুনা লায়লা

ফাইল ছবি

Advertisement

প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। কণ্ঠ সাধনা করেই আজকের অবস্থান তার। তবে ইদানীং কণ্ঠের চেয়ে সুর নিয়েই কাজ করছেন বেশি। বিশেষ করে গত কয়েক বছর নিজের কণ্ঠের গান প্রকাশের চেয়ে সুর নিয়ে ব্যস্ত রয়েছে। 

সর্বশেষ তার সুরে ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ হয়েছে তানি লায়লার কণ্ঠের একটি গান। বর্তমানে তিনি সেরাকণ্ঠ নামে একটি রিয়েলিটি শোয়ের বিচারক হিসাবে দায়িত্ব পালন করছেন। প্রায় ১৩ বছর পর এ শোটির বিচারক হয়েছেন তিনি। করছেন শেষ পর্যায়ে চূড়ান্ত বিচারকের কাজ। এর মধ্যেই তিনি কিছু গানের সুর করেছেন। 

বর্তমানে শিল্পী নির্বাচনের প্রক্রিয়া চলছে। গানগুলো ইন্টারন্যাশনাল ও বাংলাদেশি প্লাটফর্ম থেকে মুক্তি পাবে। এ প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘গান তো জীবনে অনেক গেয়েছি। এখন সুর করতেই বেশি ভালো লাগে। কাজ করছি একটি প্রজেক্ট নিয়ে। বেশ কয়েকটি গানের সুর করেছি। এটুকু বলতে পারি, এটি অনেক বড় প্রজেক্ট।’ 

এদিকে সর্বশেষ নিজের কণ্ঠে গাজী মাজহারুল আনোয়ারের লেখা একটি গান প্রকাশ করেছেন তিনি। ভালো কথামালার কোনো গান পেলে সেটা নিজের কণ্ঠে ধারণ করবেন বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

রুনা লায়লা গান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম