Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিচ্ছেদের পর নতুন সম্পর্কের কথা জানালেন তিয়াসা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ০১:০৮ পিএম

বিচ্ছেদের পর নতুন সম্পর্কের কথা জানালেন তিয়াসা

Advertisement

স্টুডিও পাড়াতেই প্রেমের শুরু, এরপর ২০১৭ সালে বিয়ে। সম্পর্কের টানাপোড়েনের পর গত বছর ফেব্রুয়ারি মাসে আইনি বিচ্ছেদ হয় কলকাতার অভিনেত্রী তিয়াসা লেপচা ও অভিনেতা সুবান রায়ের। দুজনের ঘরভাঙার পর জন্মদিনে আবার নতুন সম্পর্কের কথা জানালেন তিনি।

তিন দিন আগে থেকেই জন্মদিন উদযাপন শুরু করেন তিয়াসা। প্রতিবছর সিরিয়ালের সহ-অভিনেতা, কাছের বন্ধু এবং ভক্তদের সঙ্গে জন্মদিনটা উদ্যাপন করলেও এ বছর যুক্ত হয়েছে নতুন সদস্য। এমন আভাসই পাওয়া যাচ্ছে এ অভিনেত্রীর কথায়।

তিয়াসা জানান, জন্মদিন উদ্যাপন করেই ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। রোববার থেকে শুরু হয়েছে হুল্লোড়। রোববার দিনটা শুধুই কাটিয়েছেন তার ‘বাংলা মিডিয়াম’ এবং ‘কৃষ্ণকলি’র টিমের সঙ্গে। খাওয়াদাওয়া আর সঙ্গে জমিয়ে নাচ। ১৫ আগস্ট সকালটা ভক্তদের জন্য বরাদ্দ ছিল। আর রাতে ঘনিষ্ঠ বন্ধু এবং বিশেষ মানুষের সঙ্গে কেক কেটে নতুন বছরে পা দিলেন তিয়াসা।

জন্মদিনের দিন প্রেমের কথা স্বীকার করে তিয়াসা বলেন, ‘হ্যাঁ, প্রেম করছি। জন্মদিনের জন্য বিশেষ জামা কিনে দিয়েছে সে। এখনই নাম বলতে চাই না। একসঙ্গে ভালো আছি। বাকিটা ক্রমশ প্রকাশ্য।’

শোনা যায়, ‘কৃষ্ণকলি’র নায়ক নীল ভট্টাচার্যের সঙ্গে প্রেম করছেন তিয়াসা। এরই মধ্যে নীল ও তার স্ত্রী অভিনেত্রী তৃণা সাহার সম্পর্কেও ভাঙনের গুঞ্জন ওঠে। আর সেটি নাকি নীলের সঙ্গে তিয়াসার বিশেষ বন্ধুত্বের কারণেই। এসব নিয়ে নীল বা তিয়াসা বরাবরই নীরব থেকেছেন। তা ছাড়া পর্দায় নীল-তিয়াসা জুটিকে পছন্দও করেন দর্শকরা।

আরও পড়ুন: মঞ্চে গান গাইতে গাইতে হুড়মুড়িয়ে পড়ে গেলেন প্রিয়াংকার স্বামী

২০১৮ সালে থেকে জনপ্রিয় ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে বেশ কয়েক বছর টানা একসঙ্গে কাজ করেছেন নীল ও তিয়াসা। সম্প্রতি ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকেও আবার দুজনে জুটি। সিরিয়ালের পাশাপাশি একসঙ্গে বহু রিল ভিডিও বানান দুজন।

Advertisement

তিয়াসা লেপচা বিয়ে প্রেম

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম