Logo
Logo
×

Advertisement

বিনোদন

৩ খানকে টপকালেন রণবীর সিং

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ০৪:১৭ পিএম

৩ খানকে টপকালেন রণবীর সিং

ফাইল ছবি

Advertisement

বলিউডের ত্রিমূর্তি বলা হয় শাহরুখ খান, সালমান খান ও আমির খানকে। এ তিন তারকা জনপ্রিয়তা পান কাছাকাছি সময়ে। তিন দশক ধরে তারা কাজ করছেন বলিপাড়ায়। তিনজনের সাফল্যকে কেউ কখনো টপকাতে পারেনি। 

তবে এবার তিন খানকে টপকিয়ে শীর্ষস্থান দখল করলেন তারকা রণবীর সিং। অবশ্য ভারতের বাজারে নয়, বরং উত্তর আমেরিকার বাজারে। 

বলিউড হাঙ্গামার প্রতিবেদন বলছে, উত্তর আমেরিকায় সবচেয়ে বেশি ৫ মিলিয়ন ডলার কালেকশন করা সিনেমা এখন রণবীরের। তার অভিনীত মোট পাঁচটি সিনেমা এ মাইলফলক অতিক্রম করেছে, যা তিন খানের চেয়ে বেশি। ছবিগুলো হলো— ‘পদ্মাবত’, ‘বাজিরাও মাস্তানি’, ‘গাল্লি বয়’, ‘সিম্বা’ ও সম্প্রতি মুক্তি পাওয়া ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।

এর পরের অবস্থানে আছেন আমির খান। তার অভিনীত চারটি সিনেমা উত্তর আমেরিকায় ৫ মিলিয়ন ডলারের বেশি কালেকশন করেছে। এগুলো হলো— ‘দঙ্গল’, ‘পিকে’, ‘ধুম থ্রি’ ও ‘থ্রি ইডিয়টস’।

আরও পড়ুন ‘আমার বাচ্চাকে সোনার চেইন পরিয়ে দোয়া করে দিল পরীমনি’

৫ মিলিয়ন অতিক্রম করা তিনটি সিনেমার সুবাদে সালমান খান রয়েছেন তৃতীয় স্থানে। ছবিগুলোর নাম- ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’। অন্যদিকে শাহরুখ খানের মাত্র দুটি সিনেমা উত্তর আমেরিকায় এই মাইলফলক স্পর্শ করেছে। এগুলো হলো— ‘পাঠান’ ও ‘চেন্নাই এক্সপ্রেস’।

এ ছাড়া রণবীর কাপুর অভিনীত দুটি সিনেমা (সাঞ্জু ও ব্রহ্মাস্ত্র) এবং অক্ষয় কুমারের একটি সিনেমা (গুড নিউজ) উত্তর আমেরিকার বক্স অফিসে এ রেকর্ড ছুঁতে পেরেছে। সব সিনেমার বক্স অফিস কালেকশন শুধু হিন্দি ভাষায় মুক্তির নিরিখে করা হয়েছে।

প্রসঙ্গত, গেল ২৮ জুলাই মুক্তি পাওয়া করন জোহর পরিচালিত সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ এ পর্যন্ত ভারতের বক্স অফিসে ১৩৮ কোটি ৬২ লাখ রুপি সংগ্রহ করতে পেরেছে। ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে আছেন আলিয়া ভাট।
 

Advertisement

বলিউড শাহরুখ খান সালমান খান আমির খান

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম