Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘আমরা ভালো আছি, ঠিকঠাক আছি’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ১২:৪৬ এএম

‘আমরা ভালো আছি, ঠিকঠাক আছি’

Advertisement

প্রায় তিন মাস পর দ্বন্দ্ব ভুলে এক ছাদের নিচে ফিরলেন নায়ক শরীফুল রাজ ও স্ত্রী পরীমনি। তাদের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে। গত বুধবার রাতে সন্তানসহ রাজ ও পরীমনিকে একসঙ্গে দেখা গেছে।

রাজ বলেছেন, ‘এ জীবনে আমি অনেক ঝামেলা ফেস করেছি। আর করতে চাই না। জীবনটা স্বাভাবিক চাই, শান্তি চাই। আর কোনো ঝামেলায় জড়াতে চাই না।’

তিনি আরও বলেন, ‘বাচ্চার জন্য হলেও আমার জীবনটা ঠিকঠাক করতে হবে। সে এখন বড় হচ্ছে। আরও পাঁচ-ছয় বছর পরে সে ভালোভাবে চলাফেরা করবে, কথা বলবে। তার একটা সুন্দর জীবন দিতে চাই।’
রাজ আরও বলেন, ‘রাজ্যের সঙ্গে খেলা করছি, সময় দিচ্ছি। অনেক দিন পর ওকে ভালোমতো কাছে পেয়েছি। রাজ্যও আমাকে কাছে পেয়ে খুবই মজা করছে, হাসছে, খেলছে।’

রাজ জানান, ‘আমি এখন বসুন্ধরার বাসায়। আমি ও পরীমনি একসঙ্গেই আছি। গত রাতে বাসায় ফিরেছি। ঠিকঠাক আছি, ভালো আছি। বাবুকে সময় দিচ্ছি। এ কারণে এখন বেশি কথা বলতে পারছি না। পরে কথা বলব এ বিষয়ে।’

প্রসঙ্গত, গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে যান রাজ। তারপর থেকে দুজন আলাদা ছিলেন।

Advertisement

আমরা ভালো আছি ঠিকঠাক আছি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম