Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘সোনা’র অংশীদারত্ব ছেড়ে দিলেন প্রিয়াংকা!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ১২:৫৫ পিএম

‘সোনা’র অংশীদারত্ব ছেড়ে দিলেন প্রিয়াংকা!

Advertisement

বছর দুয়েক আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি রেস্তোরাঁ চালু করেছিলেন প্রিয়াংকা চোপড়া। ‘সোনা’ নামের ওই রেস্তোরাঁ বেশ সাড়াও পেয়েছে। কিন্তু নতুন খবর হলো— এই রেস্তোরাঁ ব্যবসা থেকে নিজেজে গুটিয়ে নিয়েছেন প্রিয়াংকা। 

২০২১ সালে প্রিয়াংকা চোপড়া ঘোষণা করেছিলেন, মনীশ কে গোয়েলের সঙ্গে নিউইয়র্কে তার নিজস্ব রেস্তোরাঁ রয়েছে। এটি একচেটিয়া ভারতীয় খাবার সরবরাহ করে। এ ছাড়া ভারতেও রয়েছে তার কিছু শাখা। কিন্তু দুই বছর পর অভিনেত্রী সেই রেস্তোরাঁর অংশীদারত্ব থেকে সরে এলেন।

পিপল প্রকাশনাকে দেওয়া বিবৃতিতে একজন প্রতিনিধি বিষয়টি নিশ্চিত করে বলেছেন, প্রিয়াংকা সোনায় তার অংশীদারত্ব থেকে সরে এসেছেন। 

মনীশ জানিয়েছেন, এ রেস্তোরাঁ খোলার ভাবনা এসেছিল প্রিয়াংকার মাথা থেকেই। এমনকী রেস্তোরাঁটির ডেকোরেশন ও খাবার পরিবেশনার ধরনও ছিল তার মতো করে। আমরা তার অংশীদারত্ব এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ। তিনি এর পর থেকে আমাদের সঙ্গে সরাসরি অংশীদার হিসেবে না থাকলেও সোনা পরিবারের একটা অংশ হয়ে থাকবেন।

আরও পড়ুন: হানিমুন সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া গেলেন ফারিণ

প্রিয়াংকাকে সর্বশেষ দেখা গেছে হলিউড সিনেমা ‘লাভ এগেইন’-এ। এটি গত ৫ মে মুক্তি পেয়েছিল। ছবিটিতে তার সঙ্গে আছেন স্যাম হিউগান ও সেলিন ডিয়ন। তার অভিনীত ‘হেডস অব স্টেট’ নামে আরেকটি হলিউড ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়।

Advertisement

প্রিয়াংকা নিক ব্যবসা

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম