Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পবিত্র কাজে যদি সমর্থনই না থাকে তা হলে কীসের ভক্ত, প্রশ্ন ফারিণের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ০২:২৪ পিএম

পবিত্র কাজে যদি সমর্থনই না থাকে তা হলে কীসের ভক্ত, প্রশ্ন ফারিণের

Advertisement

নাট্যজগতের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আট বছরের প্রেমিকের সঙ্গে বিয়ে সেরেছেন গত সপ্তাহে। এর পর হানিমুনে গিয়েছিলেন মালদ্বীপে। দেশে ফিরে এবার শুটিংয়ের কাজে অস্ট্রেলিয়ায় আবারও উড়াল দিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি তার পরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ফারিণ। বিয়ের পর তারকাদের ভক্ত কমে যাওয়ার আশঙ্কা থাকে। এ বিষয়ে কী ভাবছেন ফারিণ? অভিনেত্রীর সোজাসাপ্টা জবাব— ‘আমার এই আশঙ্কা কোনো দিনই ছিল না। আমার জীবনের কোনো সিদ্ধান্ত নেব, ভক্তদের কথা ভাবতে হবে কেন? ভক্তরা আমার পর্দার কাজকে ভালোবাসেন। আমিও তাদের ভালোবাসি। আর প্রিয় তারকার জীবনের ভালো কোনো কাজ, পবিত্র কাজে যদি ভক্তদের সমর্থনই না থাকে; তা হলে কীসের ভক্ত! আমার মনে হয়েছে, বিয়ের পর আমার ভক্ত আরও বেড়েছে। বিয়ের খবর আর ছবি ফেসবুক, ইনস্টাগ্রামে শেয়ার করার পর, সবার যে পরিমাণ সাড়া পেয়েছি, মুগ্ধ আমি।

তিনি বলেন, ‘কাজের চাপে বিয়েটাও আরাম করে করতে পারিনি (হেসে)। ১০ তারিখ পর্যন্ত একটা ওয়েব ফিল্মের শুটিং করেছি। এর পর কোনোমতে সময় বের করে ১১ তারিখে বিয়ে করেছি। ১২ তারিখে ফিল্মের ডাবিং করে ১৩ তারিখে হানিমুনে গেছি। ফিরেছি বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যায়।’

আরও পড়ুন: বিয়ের পর ভক্তদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন ফারিণ

অভিনেত্রী বলেন, ‘ইচ্ছা আছে, বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করার। আবার নতুন করে অনুষ্ঠান না–ও করতে পারি। কারণ যে পরিমাণ কাজের চাপে আছি, বলে বিশ্বাস করাতে পারব না। তা ছাড়া ২২ আগস্ট রাফিদ লন্ডনে চলে যাচ্ছে। নতুন চাকরি। হয়তো কম সময়ের মধ্যে ছুটি পাওয়া তার পক্ষে সম্ভব হবে না।’

প্রসঙ্গত, সাড়ে আট বছর প্রেমের পর অবশেষে প্রেমিক শেখ রেজওয়ান রাফিদ আহমেদের গলায় বিয়ের মালা পরান তাসনিয়া ফারিণ। সোমবার (১৪ আগস্ট) সামাজিকমাধ্যমে বিয়ের খবরটি প্রকাশ করেন অভিনেত্রী। জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করে সবার দোয়া চেয়েছেন তিনি।

চলতি মাসের পুরোটা সময় শুটিংয়ের কাজে অস্ট্রেলিয়াতে থাকবেন ফারিণ। সেখানে নির্মাতা শিহাব শাহীনের দুটি ওয়েব ফিল্মের কাজ করবেন। অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে আরেকটি ওয়েব ফিল্মের কাজ শুরুর কথা রয়েছে তার। আপাতত নভেম্বর পর্যন্ত অবসর নেই অভিনেত্রীর। কারণ শিডিউল দেওয়া আছে সেভাবেই।

Advertisement

পবিত্র ফারিণ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম