Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

রাজের সঙ্গে মিটমাটের বিষয়ে এবার মুখ খুললেন পরীমনি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ০২:৫০ পিএম

রাজের সঙ্গে মিটমাটের বিষয়ে এবার মুখ খুললেন পরীমনি

Advertisement

অবশেষে মান-অভিমান ভুলে এক হলেন ঢালিউড তারকা দম্পতি পরীমনি ও শরিফুল রাজ। বিষয়টি নিশ্চিত করেন রাজ। এবার এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী পরীমনি। 

শুক্রবার সংবাদমাধ্যমকে পরীমনি বলেন, ছেলের বাবা ছেলের কাছে ফিরে এসেছে। সবাই আমার রাজ্যর জন্য দোয়া করবেন।

তিনি বলেন, রাজ্যের মুখের হাসির জন্য আমাদের সব ভুলে যাওয়া।

আরও পড়ুন: অনেক দিন পর ওকে ভালোমতো কাছে পেয়েছি: রাজ

এ বিষয়ে রাজ জানিয়েছেন, পরীমনির বাসায় ফিরেছেন তিনি। বর্তমানে পরীমনির সঙ্গেই আছেন। তিনি বলেন, ‘আমি এখন বসুন্ধরার বাসায়। আমি ও পরীমনি একসঙ্গেই আছি। গতরাতে বাসায় ফিরেছি। ঠিকঠাক আছি, ভালো আছি। বাবুকে সময় দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘রাজ্যের সঙ্গে খেলা করছি, সময় দিচ্ছি। অনেক দিন পর ওকে ভালোমতো কাছে পেয়েছি। রাজ্যও আমাকে কাছে পেয়ে খুবই মজা করছে, হাসছে, খেলছে।’ রাজের কথা বোঝা যায় দীর্ঘ তিন মাস পর বসুন্ধরার বাসায় ফিরে পরিবারের সঙ্গ উপভোগ করছেন তিনি। সময় কাটাচ্ছেন সন্তান রাজ্যের সঙ্গে।

এর আগে বৃহস্পতিবার পরীমনির সঙ্গে রাজের মিলে যাওয়ার আভাস সংগীতশিল্পী ও গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক তাপসের ফেসবুকে পাওয়া যায়। সেখানে প্রকাশিত ছবিতে দেখা যায়, রাজের বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরেছেন পরীমনি। রাজও দুহাতে নিজের বাহুতে বেঁধেছেন স্ত্রীকে।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এর পর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে রাজ্য।

Advertisement

দম্পতি পরীমনি শরিফুল রাজ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম