Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

যে কারণে উরফিকে আবারও হত্যার হুমকি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ০৩:০০ পিএম

যে কারণে উরফিকে আবারও হত্যার হুমকি

Advertisement

পোশাকের কারণে সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন উরফি জাভেদ। ছোট পোশাক নিয়ে বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি। খুন, ধর্ষণের হুমকিও পেয়েছেন। বুধবারও ঘটেছে সেই একই ঘটনা। 

টুইটে পোস্ট করে উরফি জানান, তাকে আবার হত্যার হুমকি দেওয়া হয়েছে। যেখানে লেখা হয়েছে— ভারতীয় সংস্কৃতিকে দূষিত করার জন্য আপনাকে মেরে ফেলা হবে। মেইলটি করার সময় সাবজেক্ট হিসাবে লেখা হয়েছিল— খুব শিগগির তোকে গুলি মেরে দেওয়া হবে। 

ওই ব্যক্তি আরও লেখেন, দেশে তিনি যে পরিমাণ নোংরামি শুরু করেছেন, সেই কারণেই তাকে মেরে ফেলা উচিত। 

টুইটে এ হুমকির মেইল পোস্ট করে উরফি লেখেন, আমার জীবনের প্রতি দিনের ঘটনা। 

তবে এ ঘটনা প্রকাশ্যে আসামাত্রই উরফির অনুরাগী বেশ বিরক্ত।

আরও পড়ুন: অনেক দিন পর ওকে ভালোমতো কাছে পেয়েছি: রাজ

বেশিরভাগ দর্শকই তার পাশে দাঁড়িয়েছেন। একজন উত্তরে লিখেছেন, তুমি চিন্তা করো না, অবিলম্বে আইনি সাহায্য নাও। যিনি মেইল পাঠিয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ লিখিয়ে এসো। আবার অন্য একজনের বক্তব্য, এদের এত গুরুত্ব দিও না, তুমি আমার জীবনে দেখা অন্যতম সাহসী মেয়ে।

Advertisement

উরফি জাভেদ নোংরা পোশাক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম