Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘কেউ আমাদের একসঙ্গে একটা সিনেমায় নিতে পারেন?’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ১০:৪৫ পিএম

‘কেউ আমাদের একসঙ্গে একটা সিনেমায় নিতে পারেন?’

Advertisement

বলিউডের নির্মাতা মহেশ ভাটের ছোট মেয়ে আলিয়া ভাট। তিনি কাপুর পরিবারের পুত্রবধূও। আর তার স্বামী নায়ক রণবীর কাপুরের চাচাতো বোন হলেন কারিনা কাপুর। সুতরাং আলিয়া আর কারিনা হলেন ননদ-ভাবী।

সাত বছর আগে ‘উড়তা পাঞ্জাব’ সিনেমায় একসঙ্গে পর্দায় এসেছিলেন বলিউডের এই ননদ-ভাবী। এরপর গত কয়েক বছর আলাদা আলাদা সিনেমা করেছেন দুই অভিনেত্রী। কিন্তু এ দুজনকে একসঙ্গে পাননি দর্শক। এবার এই আকুতি জানালেন আলিয়া ভাট নিজের মুখে।

কারিনার সঙ্গে তোলা তিনটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে আলিয়া লিখেছেন, এর চেয়ে ভালো কিছু হতে পারে না। কেউ আমাদের একসঙ্গে একটা সিনেমায় নিতে পারেন? তাহলে আমরা সেটে আমাদের বেশিরভাগ সময় একসঙ্গে কাটাতে পারতাম। এ খবর জানালো টাইমস অব ইন্ডিয়া।

আলিয়ার কথা লুফে নিলেন বলিউডের নির্মাতা-প্রযোজক করণ জোহর। তিনি বলেন, এই অভিনেতাদের নিয়ে আমার একটি সিনেমা করা দরকার। অভিনেতা অর্জুন কাপুরের মন্তব্য, কেন নয়, হতেই পারে। আর ভক্তরা বলেন, কারিনা ও আলিয়াকে নিয়ে কেন ভাবছেন না নির্মাতারা!

কিছুদিন আগে মুক্তি পেয়েছে আলিয়া অভিনীত ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ সিনেমা। করণ জোহরের এই সিনেমাটি ব্যবসা সফল হয়েছে। ‘হার্ট অব স্টোন’ দিয়ে হলিউডে যাত্রা শুরু হয়েছিল আলিয়ার।

এক সময়ের অভিনেতা রণবীর কাপুর-ববিতার মেয়ে এবং কারিনার দেখা মিলবে আগামীতে পরিচালক সুজয় ঘোষের ‘দ্য ভক্তি অব সাসপেক্ট’ সিনেমায়। এছাড়া টাবু এবং কৃতি শ্যাননের সঙ্গে ‘দ্য ক্রু’ সিনেমায় কাজ করবেন কারিনা। গত বছর কারিনাকে শেষবার পর্দায় দেখা যায় আমির খানের ‘লাল সিং চাড্ডা’ সিনেমায়।

Advertisement

আলিয়া ভাট কারিনা কাপুর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম