Logo
Logo
×

Advertisement

বিনোদন

অবশেষে বিয়ের তারিখ জানা গেল পরিণীতির!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ০২:৫৯ পিএম

অবশেষে বিয়ের তারিখ জানা গেল পরিণীতির!

Advertisement

সেলিব্রিটি বলতেই তাদের জীবনযাপন কিংবা অন্দরমহলের প্রতিটা আপডেট, সর্বদাই থাকে লাইম লাইটে। যে কোনো তথ্য যতই গোপন করার চেষ্টা করুক না কেন, কোনো না কোনোভাবে তা ফাঁস হয়ে যায় ভক্তমহলে। 

জানা গেল, অবশেষে নানা জল্পনা কাটিয়ে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, আগামী ২৫ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে গাঁটছড়া বাঁধতে চলেছেন এ জুটি। যদিও বিয়ের তারিখ নিয়ে দুজনের তরফে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি। 

আরও পড়ুন: আমি সেই মেয়ে, যে স্বামীর মার খেয়ে ঘর ছেড়েছি

জানা গেছে, জাঁকজমকভাবে রীতিনীতি মেনেই বিয়ে হতে চলেছে তাদের। ফিল্ম ইন্ড্রাস্টি ও রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই এই অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন।

আম আদমি পার্টির বয়সে সবচেয়ে ছোট সাংসদ রাঘব। অন্যদিকে পরিণীতি বলিউড অভিনেত্রী, প্রিয়াংকা চোপড়ার বোন। রাঘব ও পরিণীতির প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল প্রথম মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় একসঙ্গে ক্যামেরাবন্দি হওয়ার পর। যদিও তখনই সম্পর্ক নিয়ে মুখ খুলতে চাননি এ দুই তারকা।

এর আগে গত ১৩ মে দিল্লিতে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও দুই পরিবারের উপস্থিতিতে আংটিবদল সেরেছিলেন তারা।  

Advertisement

পরিণীতি বিয়ে

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম