Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পারভিন লিসার মৌলিক গান ওরে জীবন রিলিজ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ০১:৫১ পিএম

পারভিন লিসার মৌলিক গান ওরে জীবন রিলিজ

Advertisement

গত দশ বছর ধরে বাংলাদেশ টেলিভিশনে লোকসংগীত বিভাগের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী পারভিন লিসা। বিটিভিতে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করে দর্শক ও শ্রোতাদের  মন জয় করে নিয়েছেন এই শিল্পী। এবার তিনি দর্শকশ্রোতাদের ‘ওরে জীবন’ শিরোনামে একটি মৌলিক গান উপহার দিয়েছেন। 

গানের কথা ও সুর করেছেন পলাশ লোহ, মিউজিক কম্পোজিশন করেছেন বেলাল হোসেন চঞ্চল, ভিডিও ডিরেকশন দিয়েছেন  খলিল শেখ। 
পারভিন লিসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি শুনতে পারছেন দর্শক। 

পারভিন লিসা বলেন,  আমি সংস্কৃতিমনা পরিবারে বেড়ে উঠেছি। বাবার কাছ থেকে আমার গানের হাতেখড়ি। এরপর গানের প্রথম শিক্ষক ছিলেন চৈত্রী বসাক। আমার গানের শিক্ষক ছিলেন সাধনা ইয়াসমিন ও কাজী দেলোয়ার  হোসেন। এখন গানের চর্চা করছি গুরুজি শফি মন্ডলের কাছে। ২০১৩ সালে বাংলাদেশ টেলিভিশনের লোকসঙ্গীত বিভাগে তালিকাভুক্ত হই। তখন থেকেই নিয়মিত বিটিভির বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে আসছি। 

তিনি বলেন, আমার নতুন মৌলিক গান ‘ওরে জীবন’ আপনাদের দেখার আমন্ত্রণ রইল। 

আরও দুটি গানের কাজ বর্তমানে চলছে। গান নিয়ে আমি অনেকদূর যেতে চাই। বাবার স্বপ্ন পূরণ করতে চাই। 

Advertisement

পারভিন লিসা গান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম