Logo
Logo
×
   

Advertisement

অন্যান্য

ফের ডিবি কার্যালয়ে হিরো আলম

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ০৮:০৮ পিএম

ফের ডিবি কার্যালয়ে হিরো আলম

ফাইল ছবি

Advertisement

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম মঙ্গলবার ফের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যান। তিনি ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। হিরো আলম নিজেই গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।

এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন, ঢাকা-১৭ আসনের নির্বাচনে আমার ওপর যারা হামলা চালিয়েছে তাদের সবার তথ্য আমি ডিবিতে দিয়েছি। ওই দিন আমার সঙ্গে যারা ছিলেন তারা ডিবিতে জবানবন্দি দিয়েছেন। ডিবি থেকে আমাকে বলা হয়েছে, যারা আমার ওপর হামলা চালিয়েছে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। তাদের সবার বিচার হবে।

হিরো আলম আরও বলেন, আমি সব সময় আইনের ওপর ভরসা করি। তারা যা কিছু করবেন, সব কিছু ভালো করবেন- এটা আমার আস্থা আছে।

এর আগে গত ৬ আগস্ট দুপুর ১২টার দিকে তিনি ডিবি কার্যালয়ে গিয়েছিলেন। ওই দিন হিরো আলম বলেন, ‘রিজভী আমাকে পাগল এবং অশিক্ষিত বলেছেন। তিনি আমাকে কেন পাগল ও অশিক্ষিত বলবেন? আমি কখনো বিএনপি কিংবা আওয়ামী লীগকে নিয়ে উলটাপালটা কথা বলিনি। তারা কেন আমাকে অবমাননা করে কথা বলবে? রিজভী আমাকে অবমাননা করে কথা বলেছেন। বিচার চাইতেই আমি ডিবি কার্যালয়ে এসেছি।’

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছেন হিরো আলম। গত ১৭ জুলাই নির্বাচনের দিন দুপুর আড়াইটার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুলে পরিদর্শনে যান হিরো আলম। সেখানে তার ওপর হামলা চালায় কিছু লোক। মারতে মারতে তাকে বনানী বি-ব্লক এর ২৩ নম্বর বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে একটি হাসপাতালে চিকিৎসা নিতে যান হিরো আলম।

Advertisement

হিরো আলম ডিবি গণমাধ্যম

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম