Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আমার কোনো বন্ধু নেই: এআর রহমান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ০২:৩৮ পিএম

আমার কোনো বন্ধু নেই: এআর রহমান

Advertisement

ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এআর রহমান নিভৃতে থাকতে বেশি পছন্দ করেন। ভারতীয় চলচ্চিত্রের সংগীতকে আন্তর্জাতিক মহলে আরও বেশি জনপ্রিয় করে তোলার পেছনে এআর রহমানের নিঃসন্দেহে ভূমিকা আছে। কিন্তু তার ব্যক্তিগতজীবন কেমন, তা নিয়ে খুবই কম জানা যায়।

কারা তার বন্ধু? কাদের সঙ্গে মেলামেশা করেন তিনি? হালে এই প্রসঙ্গে কথা বলেছেন রহমান নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে রহমানকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে উত্তরে তিনি বলেছেন, তার সেই অর্থে কোনো বন্ধু নেই। যারা তার সঙ্গে কাজ করেন, তারাই তার বন্ধু। আলাদা করে আর কোনো বন্ধু নেই।

রহমানের কথায়, যিনি আমার গাড়ি চালান, তিনিই আমার সবচেয়ে কাছের বন্ধু। যারা আমার সঙ্গে কাজ করেন, তাদেরই আমি বন্ধু বলে মনে করি। তবে কাউকেই আমি বলতে পারি না, চিরকাল আমার সঙ্গে থেকে যেতে। আমি তাদের বলি— নিজের মতো জীবন কাটাতে, এগিয়ে যেতে। আর সে কারণেই এমন কেউ নেই, যাকে আমি আমার বন্ধু বলতে পারি।

আরও পড়ুন: নিজের নামে তারা কিনলেন শ্রাবন্তী

এর পরেই রহমান বলেছেন, আমার নিঃসঙ্গতা, আমার একাকিত্ব, নির্জনতাই আমার বন্ধু।

Advertisement

এআর রহমান গান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম