Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

করণের যে কথা শুনে ভয় পাচ্ছেন কঙ্গনা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ০৩:০৫ পিএম

করণের যে কথা শুনে ভয় পাচ্ছেন কঙ্গনা

Advertisement

কঙ্গনা রানাউত আর করণ জোহরের সম্পর্ক যে মোটেই ভালো নয়, এ কথা অনেকেই জানেন। বরাবরই করণের বিরুদ্ধে নিজের কড়া কথা বলেছেন অভিনেত্রী। স্বজনপোষণ বিতর্কে করণের বিরুদ্ধে সব থেকে বেশি যিনি সরব হন তিনি কঙ্গনা। 

তাদের সম্পর্ক যতই খারাপ হোক না কেন, সম্প্রতি সেই সম্পর্ক ভালো করার উদ্যোগ নিতে দেখা গেছে করণকে। তবে করণের শুভেচ্ছার মধ্যেও শঙ্কা খুঁজেছেন বলিউড ‘কুইন’।

সম্প্রতি এক সংবাদমাধ্যমে আয়োজিত আড্ডাচক্রে করণ জোহরকে জিজ্ঞাসা করা হয়েছিল— তিনি কি কোনো রাজনৈতিক বিষয় নিয়ে সিনেমা করতে চান? উত্তরে করণ বলেছিলেন, ‘এই তো ‘ইমারজেন্সি’ আসছে। আমি দেখার জন্য মুখিয়ে আছি।’

তার এ মন্তব্যকে ভালোভাবে নেননি কঙ্গনা রানাউত। তিনি লেখেন, ‘শেষ বার উনি ‘মণিকর্ণিকা’র সময়ে বলেছিলেন, তিনি দেখার জন্য মুখিয়ে আছেন। তার পরেই আমার জীবনের সবচেয়ে খারাপ প্রচারটার শুরু হয়। ঠিক সেই সপ্তাহেই সিনেমাটা মুক্তির কথা ছিল। প্রায় সব প্রধান অভিনেতা-অভিনেত্রীর পয়সা দেওয়া হয়েছিল আমার বিরুদ্ধে কাদা ছোড়ার জন্য। ছবিটা যাতে পণ্ড হয়, তার চেষ্টাও হয়েছিল। আর তার পরেই আমার জীবনের সবচেয়ে সফল উইকেন্ডটা একটা দুঃস্বপ্নে পরিণত হয়।’

এখানেই থামেননি কঙ্গনা। এর পরে লিখেছেন, ‘আমি এবার সত্যি ভয় পাচ্ছি, খুব ভয় পাচ্ছি। কারণ উনি (করণ) আমার ছবি দেখার জন্য আবার মুখিয়ে আছেন।

Advertisement

করণ কঙ্গনা বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম